রাজবাড়ীতে নবম শ্রেণীর ছাত্রীকে অপহরণের পর আটকে রেখে ধর্ষণের অভিযোগ –
- Update Time : ০৮:৪৬:১৪ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১
- / ৫৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে নবম শ্রেণীতে পড়–য়া স্কুল ছাত্রী (১৫) কে অপহরণের এক মাসেরও অধিক সময় আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে সোমবার সকালে রাজবাড়ী থানায় ছাত্রীর বাবা বাদী হয়ে তিন জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে।
যদিও গত রবিবার রাতেই পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার এবং মামলার আসামি রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড়মুরারীপুর গ্রামের শুকুর আলী ওরফে সুকচানের ছেলে অপহরণকারী শিপন (২২) ও শিপনের মা জো¯œা বেগম (৪২) কে গ্রেপ্তার করেছে। তবে মামলার অপর আসামি শিপনের ছোট ভাই বাবু রয়েছে আতœগোপনে।
ওই ছাত্রীর বাবা জানিয়েছেন, আসামি শিপন একজন দুষ্টু প্রকৃতির ছেলে। সে স্কুলে আসা যাওয়াকারী ছাত্রীতে উত্তক্ত্য করতো। যার অংশ হিসেবে তার মেয়েকেও শিপন উত্তক্ত্য করে আসছিলো। বিষয়টি তার মেয়ে তাদেরকে অবহিত করলে তিনি তা শিপনের পরিবারের সদস্যদের অবহিত করেন। এতে শিপন ক্ষুব্দ হয় এবং তার মেয়ের ক্ষতি করতে উঠে পরে লাগে। গত ১০ এপ্রিল সকাল ১০টার দিকে তার মেয়ে নবম শ্রেণীর রেজিষ্টেশন সংক্রান্ত বিষয়াদি জানতে বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হয়। তবে সন্ধ্যা পর্যন্তও তার মেয়ে বাড়ীতে ফিরে না আসায় তারা খোজাখুজি শুরু করেন। তবে তাকে খুজে না পেয়ে গত ২ মে রাজবাড়ী থানায় একটি সাধারণ ডায়রী করেন। পরবর্তীতে তারা জানতে পারেন ঘটনার দিন সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার কাঁজিবাদা মোড়ে তার মেয়ে পৌছলে শিপনের নেতৃত্বে আসামিরা একটি মাইক্রোবাস তার মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে যায় এবং তাকে অজ্ঞাত স্থানে আটকে রেখে ধর্ষণ করে। বিষয়টি শোনার পর পরই তারা শিপনের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করেন। তবে তারা আজ কাল করে মেয়েকে ফেরৎ না দিয়ে তাল বাহানা শুরু করে। যে কারণে তিনি রাজবাড়ী থানায় মামলা দায়ের করেছেন।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই সনাতন কুমার মন্ডল জানিয়েছেন, মামলা দায়ের প্রস্তুতি চলাকালেই তিনি শিপনের বাড়ীতে অভিযান পরিচালনা করেন। ওই সময় স্কুল ছাত্রীকে উদ্ধার এবং মামলার আসামি শিপন ও তার মাকে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে ওই ছাত্রীর রাজবাড়ী সদর হাসপাতালে ডাক্তারী পরীক্ষা করানো হয়েছে। দুপুরে রাজবাড়ীর আদালতে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের কাছে জবাদবন্দি প্রদান করেছেন। তিনি আরো বলেন, শিপন একজন দুষ্টু প্রকৃতির ছেলে। স্থানীয় সন্ত্রাসীদের সাথে তার চলাফেরা রয়েছে। সে একটি মারামারি মামলার এজাহারভুক্ত আসামিও।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































