রাজবাড়ীতে দূর্যোগ প্রস্তুতি দিবস পালন –
- Update Time : ০৮:৫৬:৩২ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০১৯
- / ৫০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
“দূর্যোগ মোকাবিলায় প্রস্তুতি হ্রাস করবে জীবনের ঝুঁকি” এই প্রতিপাদ্যকে বুধে ধারন করে রাজবাড়ীতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে দূর্যোগের সময় ঝুঁকিপূর্ণ বিভিন্ন বিষয়ে মহড়া প্রদর্শন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা।
আজ রবিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসক, ব্যাপ্টিষ্ট এইড, সিএফডিআরআর প্রকল্প এর আয়োজনে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ মহড়া অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবসের মহড়ার উদ্বোধন করেন, রাজবাড়ী-১ আসনের এমপি ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।
এতে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ শওকত আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আশেক হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালকমোঃ শওকত হোসেন জোয়ার্দার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাঈদুজ্জামান খান প্রমূখ।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে শহরে একটি র্যালীবের হয়। এ সময় র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারী উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়।
মহড়ায় বসত ঘরে আগুন লাগা নিয়ন্ত্রণ, বহুতল ভবন থেকে আটকা পড়াকে উদ্ধার, ভারী বস্তুর নিচে আটকা পড়াকে উদ্ধার, আগুনের মধ্যে আটক পড়াকে উদ্ধার, পানির ফুয়ারা ইত্যাদি দূর্যোগ প্রতিরোধ মুলক মহড়া প্রদর্শন করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































