ব্রেকিং নিউজঃ
রাজবাড়ীতে ডিবি’র অভিযানে সাংবাদিক হত্যা মামলার আসামি ফরিদ অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার –
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ১০:১৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮
- / ৫৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী ডিবি পুলিশের অভিযানে সাংবাদিক রিমন হত্যা মামলার আসামি ফরিদ সরদার (২৭) কে একটি ওয়ান সুটার গান, দুই রাউন্ড গুলি ও ১০০পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে। ফরিদ রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের কালিনগর গ্রামের আনজাদ সরদারের ছেলে।
জেলা গোয়েন্দা শাখার এসআই নিজাম উদ্দিন জানান, আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দয়ালনগর গ্রাম থেকে ফরিদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ফোকাস বাংলার সাংবাদিক ও রাজবাড়ীর সদর উপজেলার সূর্যনগর গ্রামের রিমন হত্যাসহ একাধিক মামলা রয়েছে। ওই অভিযানে ডিবি পুলিশের এসআই জাফার আলী খান, এএসআই মেহেদী ও এএসআই জামিলসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
Tag :
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১







































































































