রাজবাড়ীতে ডিবির অভিযানে ১৪১ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার –
- Update Time : ১০:০৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০
- / ৭১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার সদস্যরা গত সোমবার রাতে অভিযান চালিয়ে ১৪১ পিস দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো, জেলার গোয়ালন্দ উপজেলার বিষনুপুর গ্রামের হাবিবুর রহমান হবির ছেলে মোঃ রেজাউল সেখ (৩২) এবং সদর উপজেলার বাজিতপুর গ্রামের মোঃ ছাবদুল সরদারের ছেলে মোঃ কামাল সরদার (৪২)।
জেলা গোয়েন্দা শাখার ওসি ওমর শরীফ জানান, জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ নাজমুল আলম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সহ সদর উপজেলার বাজিতপুর গ্রামের জনৈক রাকিবুল সরদার ওরফে রাকিব এর মেহেগনি বাগানে অভিযান পরিচালনা করে। সে সময় মোঃ রেজাউল সেখ কাছ থেকে ১০৩ পিস কমলা রঙের মাদক জাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। যার ওজন ১০.৩০ গ্রাম মূল্য অনুমান ৩০,৯০০টাকা। অপরদিকে, মোঃ কামাল সরদারের কাছ থেকে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। যার ওজন ৩.৮০ গ্রাম মূল্য অনুমান ১১,৪০০ টাকা। এ ঘটনায় রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































