রাজবাড়ীতে ডিবি’র অভিযানে ৫৯৮ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার –
- Update Time : ০৮:৩৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০১৯
- / ৯১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম : রাজবাড়ী জেলা সদর ও কালুখালীর বিভিন্নিস্থানে অভিযান চালিয়ে ৫৯৮ পিস ইয়াবাসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজবাড়ী ডিবি পুলিশ। গতকাল রবিবার সকাল ১১ টার দিকে এ তথ্য জানান ডিবি পুলিশ।
আটককৃতরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার হুগলাডাঙ্গী এলাকার জয়নাল শেখের ছেলে মান্নান শেখ (২৪)কে ৪৫ পিস, মহিষবাথান এলাকার মফিজ শেখের ছেলে আরশাদ শেখ (১৯) কে ১৪ পিস, একই এলাকার মজিদ মোল্লার ছেলে নয়ন মোল্লা (২০) কে ১৫ পিস, ২৮ কোলনী এলাকা থেকে গোলাম কাদেরের ছেলে পাপ্পু (২৪) কে ২১ পিস ও কালুখালীর কাটাবাড়ীয়া এলাকার কোরবান শেখের ছেলে শাহিন শেখ (২৪)কে ৪৫০ পিস।
সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার ওসি মোঃ কামাল হোসেন ভূইয়া জানান, পুলিশ সুপারের নির্দেশানায় গত শনিবার দিবাগত রাতে রাজবাড়ী সদর ও কালুখালী উপজেলার বিভিন্নস্থানে পৃথক অভিযান চালিয়ে ইয়াবানহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































