রাজবাড়ীতে ট্রেন ধর্মঘট প্রত্যাহার, ছেড়েছে ১টি ট্রেন, কাল থেকে চলবে পুরোদমে –
- Update Time : ০৮:০৩:২৫ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২
- / ৫৭ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রেলওয়ে লোকো মাস্টার, গার্ড ও টিটি (রানিং স্টাফ)দের প্রায় ১৬০ বছরের পেনশন সুবিধা প্রাপ্যের দাবীতে সারাদেশের ন্যায় রাজবাড়ীতে পালিত হয়েছে ট্রেন ধর্মঘট। তবে রেলমন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে বুধবার আড়াই টার পর রাজবাড়ী রেলষ্টেশন থেকে একটি ট্রেন ছেড়ে গেছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে ট্রেন চলবে পূর্বের নিয়মে।
যদিও বুধবার ভোর থেকে বেলা ১২ টা পর্যন্ত পরপর ৩টি যাত্রীবাহি ও ১টি মালবাহি গাড়ির শিডিউল বিপর্যয় হয়।ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
জানাগেছে, অর্থ মন্ত্রণালয় ১০ এপ্রিল এক নোটিশে রেলওয়ের বেসামরিক কর্মচারীদের পেনশনের সাথে ৭৫ শতাংশ যোগ করে ফাইনাল হিসাব স্থগিত করে। ফলে রেলওয়ে লোকো মাস্টার, গার্ড ও টিটিরা তাদের ১৬০ বছরের পেনশন সুবিধা প্রাপ্যের দাবিতে ট্রেন চালানো বন্ধ রেখে কর্মবিরতি শুরু করে রানিং স্টাফরা।
যাত্রীরা বলেন, হঠাৎ করে ট্রেন বন্ধ হওয়ায় তারা বিপাকে পড়ছেন। স্টেশনে এসে জানতে পেরছেন ট্রেন চলাচল বন্ধ। তাদের কেউ কেউ পোরাদাহ, কুষ্টিয়া, খোকশা, পাংশাসহ বিভিন্ন স্থানে যাবেন। এখন বিকল্প উপায়ে বাসে যেতে হবে। এতে করে তাদের সময় বেশি লাগার পাশাপাশি অতিরিক্ত টাকা খরচ হবে। আর ট্রেন যাত্রায় ভাড়া কম এবং নিরাপদ।
রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত জানান, ট্রেন চলাচল বন্ধ থাকায় রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে ভোর ৫টা ৪৫ মিনিটে গোয়ালন্দ ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়নি সার্টল (গোয়ালন্দ টু পোরাদাহ) ট্রেন। পড়ে সকাল ৬টায় রাজবাড়ী থেকে ফরিদপুর হয়ে ভাঙ্গায় ছেড়ে যায়নি রাজবাড়ী এক্সপ্রেস-১ ট্রেনটি। এছাড়া রাজবাড়ী স্টেশনে এসে আটকা পড়েছে দর্শনা থেকে আসা ডিএপি মালবাহি গাড়ি ও খুলনা থেকে আসা নকশিকাঁথা এক্সপ্রেস ট্রেন। তবে দুপুরে রেলমন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে নকশিকাঁথা এক্সপ্রেস ট্রেন রাজবাড়ী রেলষ্টেশন থেকে দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। অন্যান্য ট্রেন গুলো সিডিউল বিপর্যয়ের কারণে আর পরিচালনা করা হয়নি। যথারীতি বৃহস্পতিবার থেকে সময় মত চলাচল করবে।
আন্দোলনরত রাজবাড়ী লোকা রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারি সমিতির সম্পাদক সফিকুর রহমান খান বলেন, অবসরে যাবার সময় তাদের যে বেতন কাঠামো থাকে, তার সাথে ৭৫ শতাংশ যোগ করে হিসাব করা হয়। যা প্রায় ১৬০ বছর ধরে তারা পেয়ে আসছে। কিন্তু অর্থ মন্ত্রণালয় ১০ এপ্রিল এক নোটিশে রেলওয়ের বেসামরিক কর্মচারীদের পেনশনের সাথে ওই ৭৫ শতাংশের হিসাব স্থগিত করে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































