রাজবাড়ীতে টিসিবি পণ্য বিক্রি শুরু –
- Update Time : ১১:৪৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২
- / ৮৯ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে সরকারে নির্ধারনকৃত সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। রবিবার সকাল ১০টায় রাজবাড়ী শহরের বাজার পাঠশাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু কায়সার খান।
এসময় বক্তব্য রাখেন, সিভিল সার্জন মোঃ ইব্রাহিম টিটন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরী, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা প্রমূখ।
রাজবাড়ী জেলার তিনটি পৌরসভা আর ৪২ ইউনিয়নের ৬৭ হাজার ৩৬৪ টি পরিবার ফ্যামেলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য কিনতে পারবে।
জেলা প্রশাসক জানান, কার্ডধারীরা প্রথম পর্যায়ে চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা ও সয়াবিন তেল প্রতি লিটার ১১০ টাকায় কিনতে পারবে। এ সময় প্রতিটি পরিবার ২ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ও ২ লিটার সয়াবিন তেল প্যাকেজ হিসাবে ৪৬০ টাকায় কিনতে পারবে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































