রাজবাড়ীতে “জেলা রাজস্ব সম্মেলন” অনুষ্ঠিত –
- Update Time : ০৯:৫১:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৭ মে ২০১৮
- / ৪১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রবিবার সকালে জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়।
সভায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অতিরিক্ত জেলা প্রশাসক (রাসস্ব) আব্দুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ছাদেকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আশেক হাসান, জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ এবং জেলার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে একই স্থানে জেলা আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স, জেলা কৃষি খাস জমি বন্দোবস্ত ও ব্যবস্থাপনা কমিটি, জেলা নদী রক্ষা কমিটি, সরকারি স্বার্থ সংশ্লিষ্ট দেওয়ানি মামলার অগ্রগতি পর্যালোচনা এবং ভূ-সম্পত্তি জবর দখলের বিষয়ে অভিযোগ গ্রহণ ও তদন্ত মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































