রাজবাড়ীতে জেলা যুবলীগের বর্ধিতসভা অনুষ্ঠিত, ডিসেম্বরের মধ্যে জেলা সম্মেলন-
- Update Time : ০৭:৪২:০৫ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১
- / ৫৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাজবাড়ী জেলা শাখার বর্ধিত সভা শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় অতিথি হিসেবে বক্তৃতা করেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
রাজবাড়ী জেলা যুবলীগের আহবায়ক মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক সুব্রত পাল। উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল হক চৌধুরী রাসেল, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক বিপ্লব মোস্তাফিজ, কার্যনির্বাহী সদস্য ব্যারিস্টার চৌধুরী মৌসুমী ফাতেমা, কেন্দ্রীয় সদস্য এডভোকেট মোহাম্মদ ইয়াসিন আরাফাত রামিম, কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ রেজাই রাব্বি, কেন্দ্রীয় সদস্য এস এম আশরাফুল ইসলাম রতনসহ জেলা যুবলীগ ও বিভিন্ন উপজেলা যুবলীগের নেতারা।
সভায় আগতরা দীর্ঘদিন রাজবাড়ী জেলা ও বিভিন্ন উপজেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় হতাশা প্রকাশ করেন। এছাড়া বিভিন্ন উপজেলার আহবায়ক কমিটিতে অনুপ্রবেশকারীদের স্থান দেওয়া নিয়ে সমালোচনাও করা হয়।
কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগামী ডিসেম্বরের মধ্যে সকল উপজেলাসহ জেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি বাস্তবায়ন এবং নির্যাতিত ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করার বিষয়ে আশ্বস্থ করেন।
উল্লেখ্য, ২০০৬ সালে রাজবাড়ী জেলা যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে আহ্বায়ক কমিটি করা হয়। তবে দীর্ঘ দিনেও পূর্ণাঙ্গ কমিটি করা হয়নি।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়








































































































