রাজবাড়ীতে জিলকদ্ব মাসের চাঁদ দেখা যায়নি –
- Update Time : ০৯:২৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৪ জুলাই ২০১৮
- / ৫০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় সম্মানিত জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা বিশেষ শাখার ডিআই-১ জনাব মোঃ জহুরুল ইসলাম (পুলিশ সুপারের প্রতিনিধি), রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ আবদুল হালিম খান, শ্রীপুর লজ্জাতুন্নেছা কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাঃ দিদার উল্লাহ, কোর্ট মসজিদের পেশ ইমাম মোঃ নূরুল আলম, রাজবাড়ী শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান এবং রাজবাড়ী ইসলামিক ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোঃ তোজাম্মেল হক উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত সম্মানিত সদস্যগণ জানান, তাঁরা মাগরিবের নামাজের পূর্বে পবিত্র জিলকদ্ব, ১৪৩৯ হিজরী মাসের চাঁদ দেখার চেষ্টা করেন। কিন্তু রাজবাড়ীতে আজ জিলকদ্ব মাসের চাঁদ দেখা যায়নি। বিষয়টি সভায় বিস্তারিত আলোচনান্তে তাৎক্ষণিকভাবে ইসলামিক ফাউন্ডেশন, প্রধান কার্যালয়ে দ্বীনি দাওয়াত বিভাগে কর্মরত কর্মকর্তা মোঃ ইব্রাহিম খলিলকে টেলিফোনে অবহিত করা হয়।
উল্লেখ্য, ইসলামিক ফাউন্ডেশনের সর্বশেষ ২৮/০৬/২০১৮ তারিখের ১৬.০১.০০০০.০০৭.১১.০০১.০৩-৯৭১ সংখ্যক স্মারকে জেলা প্রশাসককে সভাপতি, পুলিশ সুপার/তাঁর প্রতিনিধি, অধ্যক্ষ, স্থানীয় আলিয়া মাদরাসা, বিভাগীয় প্রধান, ইসলামিক শিক্ষা/আরবি বিভাগ, স্থানীয় সরকার কলেজ, জেলা তথ্য কর্মকর্তা, ইমাম, স্থানীয় প্রধান জামে মসজিদ, মুহতামিম, স্থানীয় কওমী মাদ্রাসা, সভাপতি/সম্পাদক, প্রশিক্ষণপ্রাপ্ত জেলা জাতীয় ইমাম সমিতি, আবহাওয়াবিদ/তাঁর প্রতিনিধি, আবহাওয়া বিভাগকে সদস্য এবং উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশনকে সদস্য-সচিব করে জেলা চাঁদ দেখা কমিটি পুনর্গঠন করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































