রাজবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন –
- Update Time : ১০:২৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯
- / ৫৫ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
”মৎস্য সেক্টরের সমৃদ্ধি ,সুনিল অর্থনীতির অগ্রগতি’এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে র্যালি ,আলেঅচনা সভা ও পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের আ¤্রকানন চত্তর থেকে র্যলিবেরকরা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
পরে অফিসার্স ক্লাবে মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ আলমগীর হুছাইনের সভাপিত্বে বক্তব্য রাখেন , রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার ,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন , রাজবাড়ী সিভিল সার্জন ডাঃমোঃ মাহফুজার রহমান সরকার ,জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মজিনুর রহমান,জেলা মৎস্য সম্প্রসারন কর্মকর্তা শামীমা আক্তার ,সদর উপজেলা ভাইসচেয়ারম্যান রকিবুল ইসলাম পিয়াল প্রমূখ।
১৭ জুলাই থেকে ২৩ জুলাই ৭দিন ব্যাপি মৎস্য সপ্তাহ উদযাপন কর্মসূচি সফল ভাবে পালন করতে সকেেল প্রতি আহব্বান জানানো হয়। এবং আমিষ তথা মাছের ঘাটতি পূরনে মাছ চাষে সকলকে উদ্বুদ্ধ হওয়ার জন্যে ব্যপক ভাবে প্রচারনা করতে পরামর্শ প্রদান করেন বক্তারা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































