রাজবাড়ীতে ছাত্রদলের প্রতীকী অনশন –
- Update Time : ০৭:৫৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
- / ৬৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি কর্তৃক শিক্ষার্থীদের ওপর হামলার ন্যায় বিচার ও অবমানিবক ভিসির অব্যাহতিরসহ বিভিন্ন দাবিতে রাজবাড়ীতে ছাত্রদলের প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয়েছে।
এছাড়াও অনশনে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, হল গুলোতে আবাসন সমস্যা সমাধান ও মানসম্মত নিশ্চিত করার দাবী জানানো হয়।
মঙ্গলবার সকালে ছাত্রদল রাজবাড়ী শাখার আয়োজনে জেলা বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গনে এ প্রতীকী অনশন শুরু হয়।
প্রতীকী অনশনে জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান রোমান এর নের্তৃত্বে বক্তব্য রাখেন, সদস্য সচিব শাহিনুর রহমান শাহীন, যুগ্ম আহ্বায়ক আরজাদ হোসেদ আজাদ, দেলোয়ার হোসেন, মিজানুর রহমান লিমন, আতিয়ার শিকদার আতিক, মাহফুজ, লিখন, নুর ইসলাম, সদস্য রিপন, জামাল, শরিফ, হাসান, মুক্তার, জামিল, আলমগীর, রহিম, আকাশ, কাইয়ূম, বাঁধন, হীরা, সোহেল, সবুজ, পলাশ, সূর্য্য, শরীফ, জয় প্রমুখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































