রাজবাড়ীতে চলছে ঢিলেঢালা লকডাউন –
- Update Time : ০৮:২০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১
- / ৮৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে গত সোমবার থেকে লকডাউন শুরু হয়েছে। সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকান খোলা রাখার কথা থাকলেও মঙ্গলবার বিকাল পর্যন্তও তা অনেকেই মানছেন না।
জন সাধারণকে বাজারে অহেতুক চলাচল করতে দেখা গেছে। যদিও স্বাস্থ্য বিধি মানার প্রবণতা ছিলো অনেক কম। তবে জেলা শহরের প্রবেশের প্রধানসড়ক বড়পুল এলাকায় বাঁশ দিয়ে বেড়িকেট সৃষ্টি করা হয়েছে। সেখানে রাজবাড়ী বাজার থেকে আগতরা বের হবার সুযোগ পাচ্ছেন।
অপরদিকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে গত সোমবার দিনভর ৭২টি মামলায় ৬৫ হাজার ৭শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। এরপরও মঙ্গলবার রাজবাড়ীর বড় বাজার, কাপর বাজার, চাল বাজার, ফল বাজার ও স্টেশন রোড এলাকাসহ বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মানুষ চলাচল করছে।
https://www.youtube.com/watch?v=K_29AcAdnvk
https://www.youtube.com/watch?v=K_29AcAdnvk
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































