রাজবাড়ীতে গৃহবধুকে ধর্ষণের অভিযোগ, পালিয়েছে আহাদ –
- Update Time : ১০:৫৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১
- / ৮০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
গভীর রাতে প্রাকৃতিক ডাকে সারা দিতে ঘরের বাইরে আসা এক গৃহবধু (৩০) কে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই গৃহবধু বাদী হয়ে বৃহস্পতিবার সকালে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে। মামলায় আসামি করা হয়েছে, রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের গাবলা গ্রামের এসএম কবীরের ছেলে এসএম আহাদ (২৮) কে।
ওই গৃহবধু জানিয়েছেন, আহাদ দীর্ঘ দিন ধরে তার সাথে খারাপ কাজ করার জন্য প্রস্তাব দিয়ে আসছিলো। তবে তিনি তার প্রস্তাবে রাজি হননি। যে কারণে আহাদ প্রায়ই তার বসত ঘরের আশপাশ দিয়ে ঘোরাফেরা করতো। গত মঙ্গলবার রাত ৩টার দিকে তিনি প্রাকৃতিক ডাকে সারা দিতে ঘরের বাইরে থাকা বাথ রুমে যান। সেখান থেকে বের হতেই আহাদ তার গলায় গামছা পেচিয়ে মাটিতে ফেলে দেয়। এতে তিনি মাথায় আঘাত প্রাপ্ত হন। ওই সময় তার মুখ আটকে ধরে আহাদ তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। এরপর তিনি চিৎকার করেন। সে সময় পরিবারের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে এবং পরবর্তীতে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে।
এ মামলা তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই মেজবা উদ্দিন জানিয়েছেন, ঘটনার পর থেকে আসামি আহাদ আতœগোপনে রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































