রাজবাড়ীতে গত ২৪ ঘন্টায় ৩৬ জন করোনা আক্রান্ত ॥ এক জনের মৃত্যু –
- Update Time : ০৯:২০:১৩ অপরাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১
- / ৬০ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় ৩৬জন করোনা আক্রান্ত হয়েছে। মারা গেছে একজন।
রাজবাড়ী সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন বুধবার বলেন, গত ২৪ ঘন্টায় মোট পজিটিভ শনাক্ত হয়েছে ৩৬ জন, মারা গেছে ১ জন (সদর উপজেলা)। গত ১০ ও ১১ এপ্রিল ১৮৪ টি নমুনা পাঠানো হয়। এরমধ্যে পজিটিভ ৩৬ জন। সদর উপজেলা ২৮ জন (প্রেরিত নমুনা ৯৫ টি), পাংশা উপজেলা ৬ জন (প্রেরিত নমুনা ৫৩ টি), কালুখালী উপজেলা ১ জন (প্রেরিত নমুনা ১২ টি), গোয়ালন্দ উপজেলা ১ জন (প্রেরিত নমুনা ০৪ টি), বালিয়াকান্দি উপজেলা ০ জন (প্রেরিত নমুনা ২০ টি)। মোট পজিটিভ রোগী শনাক্ত ৩৮৩৭ জন। (রাজবাড়ী সদর উপজেলা ২১০৩ জন, পাংশা উপজেলা ৮৪৮ জন, কালুখালী উপজেলা ২৪৫ জন, বালিয়াকান্দি উপজেলা ৩৩২ জন, গোয়ালন্দ উপজেলা ৩০৯ জন)।
সুস্থ্য ৩৫৩২ জন (রাজবাড়ী সদর উপজেলা ১৯১৮ জন, পাংশা উপজেলা ৭৭০ জন, কালুখালী উপজেলা ২৩৭ জন, বালিয়াকান্দি উপজেলা ৩২৭ জন, গোয়ালন্দ উপজেলা ২৮০ জন )। মৃত্যু ৩৫ জন (রাজবাড়ী সদর উপজেলা ১৯ জন, পাংশা উপজেলা ৯ জন, কালুখালী উপজেলা ৩ জন, বালিয়াকান্দি উপজেলা ২ জন, গোয়ালন্দ উপজেলা ২ জন )।
হোম আইসোলেশনে চিকিৎসারত ২৬০ জন (রাজবাড়ী সদর উপজেলা ১৫৮ জন, পাংশা উপজেলা ৬৭ জন, কালুখালী উপজেলা ৫ জন, বালিয়াকান্দি উপজেলা ৩ জন, গোয়ালন্দ উপজেলা ২৭ জন)। হাসপাতালে ভর্তি আছেন ১০ জন( সদর ৮ জন,পাংশা ২ জন)।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































