রাজবাড়ীতে গণজাগরণ মঞ্চের আলোক প্রজ্জ্বলন ও আলোচনা সভা –
- Update Time : ০৮:৪১:১২ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১
- / ৬৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে গতকাল শুক্রবার সন্ধ্যায় গণজাগরণ মঞ্চের উদ্যোগে আলোচনা সভা ও আলোক প্রজ্জ্বলন করা হয়েছে। সংগঠনের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক চত্বরে এ সব কর্মসূচি পালিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আবদুল জব্বার। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক এজাজ আহম্মেদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সহসভাপতি আজিজুল হাসান খোকা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফকীর শাহাদাত হোসেন, সিপিবি নেতা ধীরেন্দ্রনাথ দাস, কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের সাবেক সহসভাপতি আবদুল হালিম, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি কাওসার আহমেদ, প্রথম আলো রাজবাড়ী বন্ধুসভার তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ ফয়সাল। আলোচনা শেষে মহান মুক্তিযুদ্ধ ও গণজাগরণ মঞ্চের শহীদদের স্মৃতির প্রতিশ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































