রাজবাড়ীতে ঐতিহ্যবাহি ভেলা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত –
- Update Time : ০৯:২০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর ২০১৮
- / ৭৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া কলা গাছের তৈরি ঐতিহ্যবাহি ভেলা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ডাঃ কামরুল হাসান লালী ও ডাঃ রেহানা বেগম ফাউন্ডেশনের আয়োজনে আজ শুক্রবার বিকালে রাজবাড়ী রেলষ্টেশন সংলগ্ন লেকে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বাঁশি বাজিয়ে ওই প্রতিযোগিতার উদ্বোধন ঘোষনা করেন, শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।

যুদ্ধকালিন কমান্ডার ডাঃ কামরুল ইসলাম লালির সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃ শওকত আলী, শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি সহধর্মীনি রেবেকা সুলতানা, একমাত্র কন্যা কানিজ ফাতেমা চৈতী, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল করিম, লেঃকঃ (অবঃ) ডাঃ সাহানা বেগম, ডাঃ রেহেনা বেগম, সদর থানার ওসি তারিক কামাল, ভেলা বাইছ উদযাপন কমিটির আহ্বায়ক আবুল কালাম প্রমূখ। এ সময় ফুলতলা লেক সংস্কার ও সৌন্দর্য্য বর্ধনের দাবী জানান ভেলা বাইছ উদযাপন কমিটি। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশ নেওয়া প্রতিটি ভেলার মালিককে নগদ অর্থ সহ পুরস্কৃত করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































