রাজবাড়ীতে আ:লীগের উদ্যোগে কাজী হেদায়েত হোসেনের শাহাদত বার্ষিকী পালিত-
- Update Time : ০৭:৪১:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১
- / ৪৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
সাবেক গোয়ালন্দ মহাকুমা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক গণ পরিষদ সদস্য মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বঙ্গবন্ধুর রাজনৈতিক সহকর্মী কাজী হেদায়েত হোসেনের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গণেশ নারায়ন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কাজী হেদায়েত হোসেনের বড় ছেলে জেলা আওয়ামী লীগ নেতা রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, মেঝো ছেলে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী প্রমূখ। আলোচনা সভা শেষে মরহুম এই নেতার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
এরআগে কাজী হেদায়েত হোসেনের কবর জিয়ারত এবং বঙ্গবন্ধু ও কাজী হেদায়েত হোসেন প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
জানাযায়, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর হত্যার পর তিন দিন পর ১৮ আগস্ট নির্মমভাবে হত্যা করে দূর্বৃত্তরা।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































