রাজবাড়ীতে আমাদের সময়ের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত –
- Update Time : ০৭:৫০:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
- / ৫৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
“ পথ চলতে আঠারো যায় না থেমে ” এ শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে দৈনিক আমাদের সময় পত্রিকার ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে পালিত হয়েছে।
সোমবার বিকাল ৫টায় রাজবাড়ী প্রেসক্লাবে হলরুমে পাঠক ফোরাম, রাজবাড়ীর আয়োজনে প্রেসক্লাবের সভাপতি এ্যাড. খান মোহাম্মদ জহুরুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু।
সাংবাদিক মোঃ জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইকবাল হাসান, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খায়ের উদ্দিন আহম্মেদ, রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সভাপতি এ্যাড. মোস্তফা মিঠু, সাধারণ সম্পাদক এ্যাড. বিজন কুমার বোস, সহ-সভাপতি ও জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড. খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান খান, রাজবাড়ী প্রেস ক্লাবের সহ-সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. তসলিম আহম্মেদ তপন, সদস্য এ্যাড. রফিকুল ইসলাম, এ্যাড. সোহেল রানা। শুভেচ্ছা বক্তৃতা করেন, দৈনিক আমাদের সময়ের রাজবাড়ী প্রতিনিধি সোহেল রানা।
এসময় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পত্রিকার জেলা, উপজেলা প্রতিনিধি ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সকলের সাথে নিয়ে অতিথিরা ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































