রাজবাড়ীতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত –
- Update Time : ১০:৩৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০
- / ১০৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
‘‘কোভিড-১৯ সংকটে সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন-শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভুমিকা” শীর্ষক আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও প্ররস্কার বিতরন করা হয়।
জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে সাক্ষরতা দিবস উপলক্ষে জুম মিটিং সভায় প্রধান অতিথি হিসেবে ফোনে বক্তৃতা করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে পুরস্কার বিতরন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সারোয়ার আহম্মেদ সালেহীন, শিক্ষ ও আইসিটি সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা ক্রিড়া সংস্থার সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শফি, প্রমূখ।
এসময় সুন্দর হাতের লেখা প্রতিযোগীতা ও রচনা প্রতিযোগীতায় বিজয়ী ১৫ জনকে প্রথম, ২য় ও তৃতীয় স্থান অর্জন কারীদেও মাঝে সনদ পত্র ও বই তুলে দেন জেলা প্রশাসক সহ অন্যান্য অতিথিরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































