রাজবাড়ীতে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত –
- Update Time : ১০:৩৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ সেপ্টেম্বর ২০১৮
- / ৯২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলাদেশ স্কাউটস, জেলা রোভার ও জেলা স্কাউটস রাজবাড়ী জেলা শাখার আয়োজনে রাজবাড়ীতে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ শুক্রবার সকালে কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ শওকত আলী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেবেকা খান, বাংলাদেশ স্কাউটস, রাজবাড়ী জেলা রোভারের সম্পাদক মোঃ আবদুর রশিদ মিঞা, যুগ্ন সম্পাদক জনাব এ কে এম সাইফুল ইসলাম, জেলা স্কাউটস এর সম্পাদক সৈয়দ সিদ্দিকুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ ইছুফ, বাংলাদেশ স্কাউটস, রাজবাড়ী জেলা রোভারের সিনিয়র রোভারমেট প্রতিনিধি গোলাম রব্বানীসহ এসআরএম মোঃ শামীম হোসাইন, মোঃ শিহাব ইসলাম, নুরুন নাহার রুপা, তানিয়া ইসলাম,মোঃ ইসমাইল মোল্লা, হ্যাভেন দাস প্রমূখ। এছাড়া জেলার সকল ইউনিটের রোভার গার্ল-ইন রোভার ও স্কাউটের সদস্য বৃন্দ সহ তথ্য অফিস, সিভিল সার্জন অফিস, পুলিশ বাহিনির সদস্যদের শতস্ফুর্ত সকলের উপস্থিতিতে কাযর্ক্রমটি সফল ও সার্থক হয়।
আন্তর্জাতিক শান্তি দিবস পালন উপলক্ষে আলোচনা সভা শেষে, অফিসার্স ক্লাবের মাঠ প্রাঙ্গনে বিভিন্ন জাতের গাছের চারা রোপন ও পরে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন অতিথিরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































