রাজবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মেলার উদ্বোধন –
- Update Time : ০৮:৫৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০১৯
- / ৮০ Time View

ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
’’সবাই মিলে ভাবো, নতুন কিছু কর-নারী পুরুষ সমতার নতুন বিশ্ব গড়’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি, ২ দিন ব্যাপি নারী মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে আজ শুক্রবার সকাল দশটায় জেলা প্রশাসকের আ¤্রকানন চত্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা মহিলা বিষয়ক কর্মকতার কার্যালয়ের এসেশেষ হয়। এসময় কার্যালয়টির মধ্যে অবস্থিত নারী মেলার উদ্বোধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালি ও মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজবাড়ী -১ আসনের এমপি কাজী কেরামত আলী জেলা প্রশাসক মোঃ শওকত আলী।
পরে মহিলা বিষয়ক অধিদপ্তরের ২ দিন ব্যাপি নারী মেলার উদ্বোধন অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ আলমগীর হুছাইনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বকস,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রেজাউল করিম,রাজবাড়ী জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান তানিয়া সুলতানা কংকন,সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার প্রমূখ।
মেলায় ১০টি স্টল তাদের বিভিন্ন ধরনের পন্য নিয়ে ২ দিন ব্যাপি নারী মেলায় অংশগ্রহন করে।মেলায় বিভিন্ন স্টল ঘুে ঘুরেদেখেন আগত অতিথিরা।
এসময় অতিথিরা বলেন, একটি দেশকে উন্নতির শিখরে নিতে হলে নারী পুরুষ সবাইকে একতাবদ্ধভাবে কাজ করতে হবে এবং উভয়ের মধ্যে বিভেদ ও বিভাজন ভুলে দেশের ও দেশের মানুষের কাজ করতে পারলে নিজেদেরকে অনেক সহজেই স্বাবলম্বি করা যাবে বলেন অতিথিরা। তবে সবচেয়ে আগে প্রয়োজন নারী সমাজকে তাদের বিভিন্ন ধরনের সংকোচ থেকে বেড়িয়ে মানসিক, সামাজিক ও শারিরিক সমস্যা থেকে উত্তরন হতে হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































