রাজবাড়ীতে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
- Update Time : ০৯:২১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
- / ৫১৫ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে অষ্টম শ্রেণীর ছাত্রী (১৪) কে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগে আদালতের নির্দেশে শুক্রবার রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ওই মামলায় রাজবাড়ী সদর উপজেলার দত্তপাড়ার মোঃ ইসহাক শেখের ছেলে মোঃ তুহিন শেখ (২৩), বড় চরবেনিনগর গ্রামের তফিজ সরদারের ছেলে রায়হান সরদার এবং সোনাকান্দর গ্রামের লতিফ ব্যাপারীর ছেলে রহিম ব্যাপারীকে আসামি করা হয়েছে।
মামলার বাদী ওই ছাত্রীর মা জানিয়েছেন, গত ১৮ সেপ্টেম্বর দুপুরে বাড়ীতে কেউ না থাকার সুযোগে প্রধান আসামি তুহিন শেখ অপর দুই আসামির সহযোগিতায় তার বাবা হারা মেয়েকে অপহরণ করে নিয়ে যায় এবং কুষ্টিয়ার একটি আবাসিক হোটেলে নিয়ে রাত্রি যাপন করে। সেই সাথে ভয়ভীতি ও বিয়ের প্রলোভন দেখিয়ে তুহিন তার মেয়েকে ধর্ষণ করে। পরবর্তীতে মেয়েকে তুহিন তার বাড়ীতে আনলেও সেখান থেকে বাড়ীতে পাঠিয়ে দেয়। যে কারণে তিনি রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই কামরুল হাসান জানিয়েছেন, আদালতের নির্দেশে মামলাটি থানায় রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































