রাজবাড়ীকে মাদক, বাল্য বিয়ে ও ভিক্ষুকমুক্ত করা হবে- শিক্ষাপ্রতিমন্ত্রী
- Update Time : ০৯:৪১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুলাই ২০১৮
- / ৮৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে ‘খেলাকে বলুন হ্যাঁ, মাদককে বলুন না’ স্লোগান সামনে রেখে গত রোববার রাতে বড় পর্দায় বিশ^কাপ ফুটবল খেলা দেখানো হয়েছে। বিপুল সংখ্যক ফুটবল প্রেমী দর্শক খেলা উপভোগ করেন এবং বিভিন্ন গেমসে অংশগ্রহন করেন। কোকোকোলার উদ্যোগে ও প্রথম আলো বন্ধুসভার সহযোগিতায় এই খেলা দেখানোর আয়োজন করা হয়।
রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমূখর পরিবেশে বিশ^কাপ ফুটবল খেলা দেখানোর আয়োজন করা হয়। বিকেল ৬টায় প্রথম আলো রাজবাড়ী বন্ধুসভার বন্ধুদের জাতীয় সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর রাজবাড়ী বন্ধুসভার বন্ধুরা গান, কবিতা ও নৃত্য পরিবেশন করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সাংসদ শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ¦ কাজী কেরামত আলী। বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকীর আবদুল জব্বার, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক দিলীপ কুমার কর, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা অধ্যাপক মো. নূরুজ্জামান। অুনষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার সভাপতি ও ডা. আবুল হোসেন কলেজের সহযোগি অধ্যাপক শামীমা মুনমুন। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর রাজবাড়ী প্রতিনিধি এজাজ আহম্মেদ।
এসময় রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল, বিশিষ্ট সমাজসেবক ওয়াজিউল্লাহ মন্টু, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, সহকারি শিক্ষক ও বন্ধুসভার সাবেক সভাপতি প্রদ্যুৎ কুমার দাস, রাজবাড়ী বন্ধুসভার সহসভাপতি তপন কুমার পাল, সমীরময় মন্ডল, সাহিত্য বিষয়ক সম্পাদক আসিফ মাহমুদ, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক জাহিদ হোসেন, সাধারন সম্পাদক শুভ চন্দ্র সিংহ, সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম ফাহিম, নারী বিষয়ক সম্পাদক আঞ্জুমান আরা, যুগ্ম সাধারন সম্পাদক ইফফাত আরা অনন্যা, পিয়াল মাহমুদ, মানব সম্পদ বিষয়ক সম্পাদক কাত্তিক কুমার দাস, যোগাযোগ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ ফয়সাল, অর্থ বিষয়ক সম্পাদক আরিফা আক্তার, বিজ্ঞান সম্পাদক এরিন, দপ্তর সম্পাদক রিদয় খান, বন্ধু আলী রেজা, আবদুল হালিম বাবু, কাওছার আহমেদ, কুইন, সাবরিনা সাবা সুরমা, ইমতিয়াজ আহমেদ ইপ্তি, আল আমিন মৃধা, পাভেল হাসান, আরাফাত রহমান সিদ্দিকী প্রমূখ উপস্থিত ছিলেন।
খেলা শুরুর আগে ও খেলার বিরতিতে চারটি ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন দর্শকেরা। প্রতিযোগিরা ফুটবল, ¯েœকবল, ব্যাগ, চাবির রিং ও কিশোর আলো জিতে নেন।
প্রধান অতিথি শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী বলেন, জননেত্রী শেখ হাসিনা দেশকে মাদক মুক্ত করার উদ্যোগ নিয়েছেন। বাংলাদেশে জঙ্গীবাদ ও মাদকের কোনো স্থান হবে না। প্রথম আলো সবসময় মাদকের বিপক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করায় ধন্যবাদ জানাই। মাদক যুব সমাজকে ধ্বংস করে দেয়। আমরা রাজবাড়ীকে মাদক মুক্ত হিসেবে গড়ে তুলতে চাই। আমরা রাজবাড়ীকে মাদক, বাল্য বিয়ে ও ভিক্ষুক মুক্ত চাই। বক্তব্য শেষে তিনি দর্শকদের গান গেয়ে শোনান। দর্শকেরা তাকে করতালি দিয়ে অভিনন্দন জানা।
জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আবদুল জব্বার বলেন, আমরা যুদ্ধ করেছি দেশের স্বাধীনতার জন্য। তখন আমাদের রক্ত টগবগ করতো। এখানে যারা খেলা দেখতে হাজির হয়েছে তারা সবাই তরুণ। তোমাদের শরীরেও রক্ত টগবগ করছে। বর্তমান প্রজন্মকে যুদ্ধ করতে হবে মাদকের বিরুদ্ধে। কোনোভাবেই মাদকের সঙ্গে আপোষ করা যাবে না।
রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার কর বলেন, খেলাধূলা শিক্ষার্থীদের মনকে চাঙ্গা করে। শরীরকে সুস্থ রাখে, নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ঐক্য দৃঢ় করে। কিন্তু মাদকের কোনো সুফল নেই। মাদক নিজেকে ধ্বংস করে দেয়, পরিবারকে ধ্বংস করে দেয়, দেশকে ধ্বংস করে দেয়। প্রথম আলো বন্ধুসভা মতো মাদকবিরোধী সংগঠনের সংঙ্গে যুক্ত থাকলে শিক্ষার্থীরা মাদক থেকেও দুরে থাকতে উৎসাহিত হবে।
রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা অধ্যাপক মো. নূরুজ্জামান বলেন, যা কিছু ভালো, তার সঙ্গে প্রথম আলো’ এই স্লোগান নিয়ে প্রথম আলো যাত্রা শুরু করেছে। শুরু থেকেই প্রথম আলো মাদক বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছে। একই সঙ্গে বিভিন্ন সামাজিক সচেতনামূলক কর্মসূচি পালন করে। প্রথম আলোর গণিত উৎসব, ভাষা প্রতিযোগ, বর্ণ মেলা, বিতর্ক উৎসব, বিজ্ঞান মেলা প্রভৃতি আয়োজন আমাদেও তরুণ প্রজন্মকে আরো শাণিত করছে।
প্রথম আলোর রাজবাড়ী প্রতিনিধি এজাজ আহম্মেদ বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি। আমরা বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে চাই। দেশের তরুণ প্রজন্মকে দেশপ্রেমিক করে গড়ে তুলতে চাই।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































