রাজবাড়ী-২ আসনে জিল্লুল হাকিম পূনরায় নির্বাচিত হওয়ায় কালুখালীতে দোয়া মাহফিল –
- Update Time : ০৯:০৩:০২ অপরাহ্ন, রবিবার, ৬ জানুয়ারী ২০১৯
- / ৮০ Time View
ফজলুল হক,রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী-২ আসনে পুনরায় বিশাল ভোটের ব্যবধানে বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি নির্বাচিত হওয়ায় গতকাল রাজবাড়ী জেলাধীন কালুখালী উপজেলার রতনদিয়া ইউপির মালিয়াট যুবলীগ ও ছাত্রলীগের আয়োজনে মিলাদ মাহফিল ও তোবারক বিতরন অনুষ্ঠিত হয়েছে। সন্ধার পর স্থানীয় কালুখালী দাখিল মাদরাসায় উপজেলা যুবলীগের সদস্য এসএম মাইনুল ইসলাম হিমেল, বাপ্পারাজ ও রতনদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাগর মন্ডলের নেতৃত্বে হাফেজ মোক্তার হোসেন এর পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোঃ মিজানুর রহমান মজনু, কালিকাপুর ইউপি চেয়ারম্যান আতিউর রহমান নবাব, সাওরাইল ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম আলী, প্রভাষক বজলুর রশিদ অন্যান্যের মধ্যে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম লাবু, সোহেল আলী মোল্লা, অন্যতম সদস্য জামির হোসেন জয়, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নূর রুকু এছাড়াও রতনদিয়া ইউপি ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ রিপন, সাধারণ সম্পাদক রবিউল হাসান রবি সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিল শেষে উন্নয়নের রুপকার বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম ও তার পরিবারের সকল সদস্যদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































