রাজবাড়ী হাসপাতালের এ্যাম্বুলেন্স চালক মাসুদের বাড়ীতে দশ্যুতার ঘটনায় দু’ডাকাত গ্রেপ্তার –
- Update Time : ০৯:৩৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ৬ ফেব্রুয়ারী ২০১৯
- / ৭২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর হাসপাতালের এ্যাম্বুলেন্স চালক মাসুদের বাড়ীতে দশ্যুতার ঘটনায় গত মঙ্গলবার সকালে জেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে আরো দু’ডাকাত সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো, খুলনা মহানগরের সোনাডাঙ্গার রানরগাতি গ্রামের শহীদ কাজীর ছেলে কামাল কাজী ওরফে আদর (২৮) এবং একই জেলার রুপসা বাস স্ট্র্যান্ড এলাকার শেখ মালেকের ছেলে আব্দুল্লাহ আল মামুন।
রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে আজ বুধবার বিকালে আব্দুল্লাহ আল মামুনকে রাজবাড়ীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আবু হাসান খায়রুল্লাহের আদালতে হাজির করা হয়। সে সময় মামুন আদালতের কাছে স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করে।
উল্লেখ্য, গত ১৫ জানুয়ারী রাতে রাজবাড়ী সদর হাসপাতালের এ্যাম্বুলেন্স চালক আব্দুল্লাহ আল মাসুদের বাড়ীতে দশ্যুতার ঘটনা ঘটেছে। দশ্যুরা তার বাড়ীর সকলকে বেঁধে স্বর্ণালংকার, নগদ টাকাসহ ৮ লাখ ৭৬ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ্যাম্বুলেন্স চালক আব্দুল্লাহ আল মাসুদ রাজবাড়ী সদর হাসপাতাল সংলগ্ন সজ্জনকান্দা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই হিরণ কুমার বিশ^াস জানান, ওই ঘটনায় কামাল কাজী ওরফে আদর এবং আব্দুল্লাহ আল মামুন ছাড়াও ইতোপূর্বে রাজবাড়ীর সদর উপজেলার কাজিবাদা গ্রামের আলমগীর নামে এক দূর্বৃত্তকে গ্রেপ্তার করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































