রাজবাড়ী স্টেডিয়াম এলাকায় দুই ছাত্রকে কুপিয়ে ও পিটিয়ে জখম –
- Update Time : ০৮:৩২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯
- / ৭৫ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালিন সময়ে দুই ছাত্রকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। আহত ছাত্রদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলো, রাজবাড়ী জেলা শহরের ইপিআই টেকনিক্যাল স্কুলের সেকেন্ড সেমিষ্টারের ছাত্র ও জেলা শহরের দক্ষিণ ভবানীপুর গ্রামের ভিপিকে-এ অফিসের পাশের এলাকার রোকন উদ্দিন মন্ডলের ছেলে শফিকুল ইসলাম রবিন (১৭) এবং জেলা শহরের ভবানীপুরের সাইফুল্লাহ মিয়ার ছেলে ও জেলা শহরের ডাঃ আবুল হোসেন কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র হাকিম মিয়া (১৯)।
হাসপাতালে ভর্তি থাকা শফিকুল ইসলাম রবিন বলেন, তিনি আজ সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে জেলা শহরের কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে আসেন। তিনি ওই স্টেডিয়ামের প্রবেশ পথের কাছাকাছি আসতেই একটি মোটরসাইকেলে হাকিম মিয়াসহ দুইজন যুবক এসে নামে এবং তার গতিরোধ করে। সেই সাথে হাকিম মিয়া তার পেটের বাম পাশে চাকু ঢুকিয়ে দিয়ে আহত করে। এতে তিনি রক্তাক্ত জখম হন। স্থানীয়রা ওই সময় তাকে উদ্ধার করে।
আহত হাকিম মিয়া জানায়, শফিকুল ইসলাম রবিনের সাথে তার পূর্ব বিরোধ রয়েছে। সে তার বন্ধু সৌরভ কে নিয়ে মোটর সাইকেলে স্টেডিয়ামের সামনে পৌছলে শফিকুল ইসলাম রবিন সাথে দেখা হয়। ওই সময় তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রবিন ও তার সহযোগিতারা তাকে কুপিয়ে জখম করে। এতে তার ডান চোখের পাশে রক্তাক্ত জখম হয়।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আবুল কালাম আজাদ বলেন, আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান. থানা পুলিশের সদস্য আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। তবে তারা গতকাল বিকাল পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাননি।
এ নিউজটির ভিডিও দেখতে চাইলে ভিজিট করুন-
https://www.youtube.com/watch?v=xR3_mOqYkl0
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































