রাজবাড়ী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কেরামত আলীর গোয়ালন্দের জানাজায় মানুষের ঢল-
- Update Time : ১০:১৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুলাই ২০১৮
- / ৫৭ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে গোয়ালন্দের কৃতি সন্তান রাজবাড়ী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কেরামত আলীর নামাজে জানাযায় মানুষের ঢল নামে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় স্থানীয় শহীদ মহিউদ্দিন আনছার ক্লাবে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এর আগে শুক্রবার সকালে আমেরিকা থেকে দেশে আসে মরহুমের লাশ।
জানাযা নামাজের আগে মরহুমের কফিনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদসহ গোয়ালন্দে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মো. নিজাম, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. আবু নাসার উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মোল্লা, মরহুমের ভাতিজা জিয়াউল হক বাবু প্রমুখ।
মরহুম প্রফেসর কেরামত আলী মরদেহের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আবু নাসার উদ্দিন ও গোয়ালন্দ ঘাট থানার ওসি মীর্জা একে আজাদের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল বীরমুক্তিযোদ্ধা হিসেবে গার্ড অব অর্নার প্রদান করে।
উল্লেখ্য, রাজবাড়ী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক কেরামত আলী গত মঙ্গলবার (২৪ জুলাই) নিউইয়ার্ক সময় বিকাল ৫:৫০ মিনিটে নিউজার্সি প্যাটারসন শহরের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। তিনি গোয়ালন্দের বিশিষ্ট ব্যবসায়ী ও উজানচর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মৃত কাইমুদ্দিন প্রামানিকের ছেলে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































