রাজবাড়ী সরকারী কলেজের শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন–
- Update Time : ০৯:১৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ২ জুলাই ২০১৮
- / ৫৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ইশ্বরদী সরকারী কলেজের উপাধ্যক্ষ, রাজবাড়ী সরকারী কলেজের প্রভাষক আরিফুর রহমান ও শিক্ষা ক্যাডার কর্মকর্তাসহ সারাদেশে বিভিন্ন কলেজে শিক্ষা ক্যাডারদের উপর হামলাকারীদের দ্রুত বিচার ও গ্রেপ্তারের দাবীতে রাজবাড়ী সরকারী কলেজে কালোব্যাজ ধারণ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল সোয়া ১১টার দিকে বিসিএস সাধারন শিক্ষা সমিতি রাজবাড়ী সরকারী কলেজ ইউনিটের আয়োজনে ক্যাম্পাসের শহীদ মিনারের পাদদেশে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন কর্মসূচী পালনের পূর্ব মুহুর্তে কলেজের শিক্ষকরা কালোব্যাজ ধারণ করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বিসিএস সাধারন শিক্ষা সমিতি জেলা ইউনিটের সভাপতি ও রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ খলিলুর রহমান, উপাধ্যক্ষ আহম্মদ আলী, শিক্ষক পরিষদের সম্পাদক ও বিসিএস সাধারন শিক্ষা সমিতি কেন্দ্রীয় কমিটির নেতা সরোয়ার মোর্শেদ খান, বিসিএস সাধারন শিক্ষা সমিতি রাজবাড়ী সরকারী কলেজ ইউনিটের সভাপতি হাবিবুর রহমান, সাধারন সম্পাদক মোঃ নুরুল ইসলাম, ইসলামী ইতিহাসের শিক্ষক আবুল কালাম আজাদ। এছাড়া মানববন্ধনে কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সহকারী, সহযোগী অধ্যাপক ও প্রভাষকরা উপস্থিত ছিলেন।
সে সময় বক্তরা বলেন, বর্তমানে ছাত্র সংগঠন গুলো বেপরোয়া হয়ে পড়েছে। এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন কলেজের শিক্ষা ক্যাডারদের উপর সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে। সন্ত্রাসী হামলায় নির্মম ভাবে হত্যার শিকার হয়েছে সিলেটের হারুন ও ফরিদপুরের সাজিয়া। শিক্ষকরা যেন আর লাঞ্চিত না হয়, এ জন্য সরকারকে শিক্ষকদেরকে নিরাপত্তা দিতে হবে। এছাড়া রাজবাড়ী সরকারী কলেজের প্রাণি বিদ্যা বিভাগের প্রভাষক আরিফুর রহমানের উপর হামলাকারীদের বিচার আগামী এক সপ্তাহের মধ্যে না হলে ক্লাস বর্জনসহ বৃহত্তর আন্দোলনে যাওয়া হবে। হামালার বিষয়ে তদন্ত প্রায় শেষ পর্যায়ে। শিক্ষকরা আশা করছেন হামলাকারীদের দৃষ্টান্তমূলক সাজা হবে।
উল্লেখ্য, রাজবাড়ী সরকারী কলেজের প্রাণি বিদ্যা বিভাগের প্রভাষক আরিফুর রহমানের উপর হামলার ঘটনার পর কলেজের শিক্ষক পরিষদের সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় হামলাকারী শফিকুল ইসলাম, আব্দুল হালিম এবং কাওসার হোসেনের শাস্তি নিশ্চিত করার জন্য সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































