রাজবাড়ী সরকারী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের “ছয় শতাধিক শিক্ষার্থীর মুচলেকা গ্রহণ”-
- Update Time : ০৭:৩৯:১৪ অপরাহ্ন, সোমবার, ১৬ জুলাই ২০১৮
- / ৬৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সরকারী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছয় শতাধিক ছাত্র-ছাত্রীর কাছ থেকে মুচলেকা গ্রহণ করা হয়েছে। গত রবিবার দিনভর কলেজ অধ্যক্ষ ওই সব মুচলেকা গ্রহণ করেন।
জানাগেছে, এবার এইচএসসি প্রথম বর্ষের পরীক্ষায় এ কলেজ থেকে সহস্রাধিক ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করেন। যার মধ্যে মাত্র ৩৫০ জন সকল বিষয়ে উত্তির্ণ হন। আর অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে অধিকাংশ দুই থেকে চার বিষয় এবং অল্প সংখ্যক শিক্ষার্থী সকল বিষয়ে অকৃতকার্য হন। বিষয়টি উদ্বেগ জনক হওয়ায় কলেজ কর্তৃপক্ষ ওই সব শিক্ষার্থীদের ভবিষ্যত নিয়ে চিন্তিত হয়ে পরেন এবং তাদের কলেজ ও ক্লাস মুখি করতে মুচলেকা পদ্ধতী চালু করেন। মুচলেকায় পত্রে স্বর্ত দেয়া হয়েছে, এ সব শিক্ষার্থীরা পরবর্তীতে দ্বিতীয় বর্ষের সকল ক্লাসে উপস্থিত থাকবে। ৭৫ ভাগ উপস্থিত না হলে নির্বাচনী পরীক্ষায় অংশ গ্রহণ করতে দেয়া হবে না। তাদেরকে নিয়মিত ভাবে ক্লাস পরীক্ষায় অংশ গ্রহণ ও পাস করতে হবে এবং অভিভাবকদের সার্বক্ষণিক ভাবে ক্লাস শিক্ষকদের সাথে যোগাযোগ রক্ষা করতে হবে।
ওই কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ খলিলুর রহমান জানান, মুচলেকা গ্রহণের ফলে শিক্ষার্থীরা ক্লাসে মনোযোগি হবে, সেই সাথে তারা এইচএসসি পরীক্ষায় ভাল ফল করবে। আর যদি ওই সব শিক্ষার্থীরা এই মুচলেকার নির্দেশনা গুলো অমান্য করেন, তাহলে তাদের এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করতে দেয়া হবে না।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































