রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের ১৯ সিনিয়র শিক্ষককে সংবর্ধনা প্রদান –
- Update Time : ১০:৩২:৫০ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
- / ৪৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের ১৯ জন সিনিয়র শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই সংবর্ধনার আয়োজন করা হয়। গত ৩০ জুন পদোন্নতী পাওয়া ওই সব শিক্ষকদের সম্মননা স্মারক প্রদান করা হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুবা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান সেখ।
সংবর্ধিত শিক্ষকরা হলেন-
মো: মনজুরুল হক, জ্যোতিষ চন্দ্র বাড়ৈ, মো: কামরুজ্জামান, প্রশান্ত কুমার প্রামানিক, আব্দুল খালেক, প্রদ্যুত কুমার দাস, আব্দুল মালেক, মোশাররফ হোসেন, প্রানকৃষ্ণ সাহা, আব্দুল মান্নান সেখ, সুকুমার বিশ্বাস, মো: রেজাউল করিম, শাহীন ফেরদৌস, মো: মোমিন সরদার, মো: নিয়ামত আলী, মাহাবুবুর রহমান, মো: আতিয়ার রহমান, শরীফুল ইসলাম ও রবীন্দ্রনাথ সাহা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































