রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজে বঙ্গবন্ধুর ম্যুারালের উদ্বোধন করলেন এমপি কাজী কেরামত আলী –
- Update Time : ০৫:৪৭:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১
- / ৫৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজ ক্যাম্পসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নব-নির্মিত ম্যুারালের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে এ ম্যুারালের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। সে সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দীলিপ কুমার কর, রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুস্তাফিজুর রহমান, উপাধ্যক্ষ প্রফেসর একেএম ইকরামুল করিম, সাবেক শিক্ষক ও পরিষদের সম্পাদক গোলাম মোস্তফা চৌধুরী রন্টু, সহকারী অধ্যাপক আব্দুর রশিদ মন্ডল, প্রভাষক আহসান হাবীব, আব্দুল্লাহীল হাসান, মুলঘর ইউপি চেয়ারম্যান মান্নান মুসল্লিসহ অন্যান্যরা।
পরে কলেজের অধ্যক্ষের সভাপতিত্বে আলোচনা সভা, বঙ্গবন্ধুর জীবনের ওপর লেখা কবিতা আবৃতি, গান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সে সময় প্রধান অতিথি এমপি কাজী কেরামত আলী বঙ্গবন্ধুর উদ্দেশ্যে সংগীত পরিবেশন করেন। পরে নানা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































