রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজে বন্ধুসভার উদ্যোগে বৃক্ষরোপন –
- Update Time : ০৯:৫১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮
- / ৬৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
প্রথম আলো রাজবাড়ী বন্ধুসভার উদ্যোগে গতকাল মঙ্গলবার রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজে বৃক্ষরোপন অভিযানের উদ্বোধন করা হয়েছে। একজন বন্ধু, দুটি গাছ স্লোগান সামনে রেখে বৃক্ষরোপন অভিযান শুরু করা হয়।
বৃক্ষরোপন অভিযানের উদ্বোধন করেন রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক দিলীপ কুমার কর। এসময় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বন্ধুসভার সভাপতি সহকারী অধ্যাপক শামীমা মুনমুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ এ কে এম ইকরামুল করিম। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর রাজবাড়ী প্রতিনিধি এজাজ আহম্মেদ। এসময় বন্ধুসভার সাধারন সম্পাদক সি এস শুভ, সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম ফাহিম, যুগ্ম সাধারন সম্পাদক ইফফাত আরা অনন্যা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ ফয়সাল, যোগাযোগ সম্পাদক শরিফুল ইসলামসহ বন্ধুসভার বন্ধুরা উপস্থিত ছিলেন। এসময় শিক্ষা প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে ফলদ ও বনজ গাছ রোপন করা হয়।
উদ্বোধক অধ্যক্ষ অধ্যাপক দিলীপ কুমার কর বলেন, প্রথম আলো বন্ধুসভার এই উদ্যোগ প্রশংসনীয়। গাছ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। গাছ থেকে আমরা অক্সিজেন পাই। আমাদের বেঁচে থাকার জন্য গাছের প্রয়োজনীয়তা অপরিসীম। তিনি ভালো কাজের সঙ্গে যুক্ত থাকার জন্য বন্ধুসভার বন্ধুদের ধন্যবাদ জানান। একই সঙ্গে ভালো কাজে তিনি সহযোগিতা করবেন বলে আশ^স্ত করেন।
বন্ধুসভার সভাপতি শামীমা মুনমুন বলেন, গতবছর প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে সারা দেশে ৭১ হাজার গাছ লাগানো হয়ে ছিলো। এবারও গাছ লাগানো শুরু হয়েছে। এই অভিযান সফল করতে প্রত্যেক বন্ধকে অন্তত দুটি করে গাছ দেওয়ার আহ্বান জানান তিনি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































