রাজবাড়ী সনাকের কমিউনিটি অ্যাকশন সভা অনুষ্ঠিত
- Update Time : ০৮:৫১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২
- / ৩৩৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
টিআইবি’র ও সচেতন নাগরিক কমিটি(সনাক) রাজবাড়ী অনুপ্রেরণায় গঠিত অ্যাকটিভ সিটিজেন গ্রুপের(এসিজি) এর আয়োজনে আলীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের হল রুমে একটি কমিউিনিটি একশন সভা সোমবার অনুষ্টিত হয়েছে ।
সনাক সভাপতি প্রফেসর মোঃ নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ মাহমুদ হাসান খান।
সভায় ডা. এস এম গোলাম মোস্তফা, পরিবার পরিকল্পনা পরিদর্শক কে এম কাউছার আহমেদ, পরিবার কল্যান পরিদর্শক মিলি সুলতানা প্রমূখ বক্তব্য রাখেন। সভায় এসিজির লক্ষ্য উদ্দেশ্য এবং কার্যক্রম বিষয়ে আলোচনা করেন টিআইবি এর এরিয়া কো-অর্ডিনেটর মাসুদ আহমেদ।
সভায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং এসিজি পারস্পরিক সহায়তার মাধ্যমে সুশাসন বাস্তবায়নে সহায়ক হিসাবে কাজ করবেন বলে উভয় কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের মাধ্যমে আরো বেশি চিকিৎসা সেবা এবং অন্যান্য রোগের জন্য ওষুধ বরাদ্ধের জন্য স্থানীয় সেবা গ্রহীতাগণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। সভায় স্থানীয় পর্যায়ের বিভিন্ন শ্রেনী পেশার ৭০ জন অংশগ্রহন করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































