সদর হাসপাতালে লাশ কাটা ঘর না করতে মানববন্ধন-
- Update Time : ০২:৫৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯
- / ৬৭ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর আধুনিক সদর হাসপাতালের মধ্যে কিংবা এর আশপাশ এলাকায় লাশ কাটা ঘর (মর্গ) স্থাপন না করার জন্য মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। পরে সংশ্লিষ্টদের কাছে স্বারকলিপিও দিয়েছে তারা।
মঙ্গলবার সকাল ১০ টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডবাসী ও রাজবাড়ী সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষার্থীরা রাজবাড়ীর আধুনিক সদর হাসপাতালের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচী পালন করে।
একই সময় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় স্থানীয় সাংসদ কাজী কেরামত আলী যোগ দিলে এলাকাবাসী মর্গ না করতে শ্লোগান দেয় এবং বিক্ষোভ প্রদর্শন করে। পড়ে সাংসদের হাতে রাজবাড়ীর আধুনিক সদর হাসপাতালের মধ্যে বা এর আশপাশে লাশ কাটা ঘর (মর্গ) স্থাপন না করার অনুরোধ জানিয়ে স্বারকলিপি দেন এলাকাবাসী।
স্বারকলিপিতে উল্লেখ করা হয়, রাজবাড়ীর আধুনিক সদর হাসপাতালটি সম্পূর্ণ আবাসিক এলাকার মধ্যে অবস্থিত। হাসপাতালের ভেতর বা আশপাশে লাশ কাটা ঘর স্থাপন করা হলে এলাকায় বসবাস অনুপযোগী হয়ে পড়বে। এছাড়া পরিবেশ নষ্টসহ নানাবিধ সমস্যা হবে এলাকাবাসীর। সেকারণে হাসপাতাল বা এর আশপাশে লাশ কাটা ঘর স্থাপনে তাদের আপত্তি রয়েছে।
রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী বলেন, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় লাশ কাটা ঘর (মর্গ) স্থাপন করার বিষয়ে আলোচনার সময় স্থানীয় জনগণের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে।
এতে উপস্থিত ছিলেন, স্থানীয় মোঃ ফিরোজ খান, আলতাব হোসেন চৌধুরী, মীর শাহরিয়ার হোসেন, এজে মিন্টু, স্বাধীন, ফজলে রাব্বী, তমাল, আকাশ প্রমূখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































