রাজবাড়ী সদর ও গোয়ালন্দের ৭০ সাংবাদিককে আর্থিক প্রণোদনা দিলেন এমপি কাজী কেরামত আলী –
- Update Time : ০৯:৫১:৪২ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১
- / ১০০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
করোনাকালিন সময়ের কঠিন বাস্তবতায় রয়েছেন, মাঠ পর্যায়ের সম্মুখযোদ্ধা গণমাধ্যম কর্মীরা। যাদের অনেকের সাংসারিক অবস্থা এখন সুখের নয়। এমনি পরিস্থিতিতে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার সংবাদকর্মীদের পাশে দাঁড়িয়েছেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
তিনি সোমবার দুপুরে সদর উপজেলা মিলনায়তনে জেলা পর্যায়ের ৪৫ জন সাংবাদিকের হাতে আর্থিক প্রণোদনার খাম তুলে দেন।
সে সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমি মোঃ সায়েফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়ালসহ অন্যান্যরা।
পরে তিনি সাংবাদিক এ্যাডঃ খান মোঃ জহুরুল হক, খন্দকার আব্দুল মতিন, জাহাঙ্গীর হোসেন, এম দেলোয়ার হোসেন, কাজী আব্দুল কুদ্দুস বাবু, আবু মুসা বিশ্বাস, মোশারফ হোসেন, এজাজ আহম্মেদ, আহসান হাবিব টুটুল, সাজিদ হোসেন, শহিদুল ইসলাম হিরণ, মতিউর রহমান, লিটন চক্রবর্তী, রুবেলুর রহমান, সৌমিত্র শীল চন্দন, এম মনিরুজ্জামান, ইমরান হোসেন মনিম, শামীম রেজা, আতিয়ার রহমান, মেহেদী হাসান, সুমন বিশ্বাস, কাজী টুটুল, শিহাবুর রহমান, সিনান আহম্মেদ শুভ, করিম ইসহাক, মাহফুজুর রহমান, ইউসুফ মিয়া, বাবু মল্লিক, দেবাশিষ বিশ্বাস. হেলাল মাহমুদ, শেখ আলী আল মামুন, মোহাম্মদ কবীর হোসেন, শেখ রঞ্জু আহম্মেদ, আসহাবুল ইয়ামিন রয়েন, মোঃ রফিক, রিয়াজুল করিম, খন্দকার রবিউল ইসলাম, চঞ্চল সরদার, মোঃ সানাহউল্লাহ, আবুল কালাম, আশিকুর রহমান, সোহেল মিয়া, কামরুল মিঠু, মোর্শেদ আলম মালেক ও মীর সৌরভের হাতে আর্থিক প্রণোদনার খাম তুলে দেন। এরপর এমপি কাজী কেরামত আলী গোয়ালন্দের ২৫ জন সাংবাদিককেও আর্থিক প্রণোদনা প্রদান করেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































