রাজবাড়ী সদর উপজেলায় ডিজিটাল স্মাট কার্ড বিতরণে অব্যবস্থাপনা, ভোগান্তি চরমে –
- Update Time : ১০:১৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৩ অগাস্ট ২০১৮
- / ৬১ Time View
ফারুক উদ্দিন, রাজবাড়ী বার্তা ডট কম :
ডিজিটাল স্মাট কার্ড বিতরনের ৩য় দিনে চরম অব্যবস্থাপনায় বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে।
আজ ১২ আগষ্ট গত সোমবার সকাল থেকেই হাজার হাজার মানুষ স্মার্ট কার্ড সংগ্রহের জন্য লাইনে দাড়িয়ে অপেক্ষা করতে থাকে।
বিকাল ৪ঃ৩০ মিনিটেও হাজার হাজার মানুষ টোকেন সংগ্রহ, ফিঙ্গার প্রিন্ট, কার্ড সংগ্রহের জন্য লাইন দিয়ে দাড়িয়ে ছিল। বিকাল ৪ঃ৪৫ মিনিটে ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ বন্ধ করে দেয়। ফলে যারা টোকেন সংগ্রহ করেছিল তারা ফিঙ্গার প্রিন্ট না দিয়ে বাড়ি চলে যায়। নির্বাচন কমিশন অফিসের লোকবল সংকট, অযোগ্য লোক নিয়োগ, স্মাট কার্ড বিতরণে দায়িত্বপ্রাপ্ত তৃতীয় পক্ষের অভিজ্ঞতার অভাবের ফলে আজকের এই বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বিভিন্ন সময়ে বিশৃঙ্খলা নিয়ন্ত্রনে পুলিশকে হিমসিম খেতে হয়েছে এবং কার্ড বিতরণ কার্যক্রম কিছু সময়ের জন্য বন্ধ রাখতেও হয়।
রাজবাড়ী পৌরসভার ১,২,৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজেরা হাকিম বলেন কার্ড বিতরনে চরম অব্যবস্থানা রয়েছে। কোন নিয়ম মাফিক কাজ হচ্ছে না। কোন মেয়র, মেম্বার, এমপি খোজ নিতে আসে নাই। আমার মেয়ে কার্ড নিতে এসেছে সকাল ৮ টায় এখনও (বিকাল ৪ঃ৩০ মিনিট) কার্ড পায় নাই।
নুরপুর নিবাসী আকামুন্নেসা বলেন সকাল ৯ টায় এসেছি এখন ৫ টা বাজে এখনও কার্ড পাই নাই।
লক্ষিকোল ১ ওয়ার্ড নিবাসী বিশ্বজিৎ শীল বলেন সকাল ১১ টায় এসেছি এখন ৫ঃ১০ বাজে এখনও কার্ড পাই নাই। লাইনে দাড়িয়ে আছি আরো এক ঘন্টা পরও পাবো কিনা জানি না।
নুরপুর ২নং এর বাসিন্দা বিল্লাল জানান দুপুর ২ টায় আসছি এখন ৫ টা বাজে শুধু টোকেন পেয়েছি। ফিঙ্গার প্রিন্ট দেওয়া বন্ধ হয়ে গেছে কাল কখন ফিঙ্গার দিতে পারবো আর কখন কার্ড পাবো আল্লাহ জানেন।
রাজবাড়ী পৌরসভার ২ নং ওয়ার্ড কমিশনার এএফএম শাহজাহান বলেন আমরা নির্বাচন অফিসকে বলেছিলাম আপনারা ওয়ার্ডে আসেন। ওয়ার্ডে ওয়ার্ডে কার্ড বিতরণ করেন আপনাদের থাকা, খাওয়ার সকল ব্যবস্থাই আমরা করবো কিন্তু তারা আমাদের কথা শোনে নাই। এখন আমাদের আর করার কিছুই নেই। কার্ড বিতরণে জনবলও ব্যাপক কম ফলে এই দুর্ভোগ বেশি হচ্ছে।
উপজেলা নির্বাচন অফিসার ফকরুদ্দিন আহম্মেদ বলেন গত দুইদিন আমরা সঠিক ভাবে কার্ড বিতরণ করতে সক্ষম হয়েছি। আজ প্রায় তিন হাজার ভোটারের কার্ড বিতরণ করতে হচ্ছে। ফলে কিছু সমস্যা হচ্ছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































