রাজবাড়ী সদর উপজেলার প্রায় সাড়ে ৩ হাজার প্রতিবন্ধী পাবে নগদ টাকা: ইমদাদুল হক বিশ্বাস –
- Update Time : ০৮:৩৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০
- / ৭৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
আগামী জুন মাসে রাজবাড়ী সদর উপজেলার প্রায় সাড়ে ৩ হাজার প্রতিবন্ধীকে ২ হাজার ১ শত টাকা করে প্রদান করা হবে বলে জানিয়েছেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস।
তিনি আরো বলেন, গত মার্চ রাজবাড়ী সদরের ২ হাজার ৪ শত ৪৯ জন প্রতিবন্ধীর প্রত্যেককে ২ হাজার এক শত করে টাকা দেওয়া হয়েছে। আগামী জুন মাসে ওই তালিকায় আরও ১ হাজার জন যুক্ত হচ্ছেন। নতুন তালিকা অনুযায়ি ৩ হাজার ৪ শত ৪৯ জন ২ হাজার ১০০ শত টাকা পাবেন।
তিনি বলেন, বর্তমান প্রতিটি ইউনিয়নে ডাটাবেজ তৈরী হয়েছে। সুবিধা ভোগী বাদে এবার অন্যান্য প্রতিবন্ধীরা এই তালিকা ভুক্ত হবে। তারাও রিলিফ কার্যক্রমের আওতায় আসবেন ঠিক প্রত্যকটি উপজেলায় এভাবেই সাহায্যের তালিকা ভূক্ত হবেন। তবে পরিবার প্রধান যদি সরকারের সুবিধা ভোগী হন তবে আরেকটি সাহায্য কার্ড নাও পেতে পারেন।
তিনি আরো জানান, যে এবার এক হাজার প্রতিবন্ধী বাছাই তিনি প্রত্যেকটি ইউনিয়নে উপস্থিত থেকে করেছেন। সেই সাথে সাথে বয়স্ক, বিধবা, মাতৃকালীন ভাতা তিনি, সদর উপজেলা নির্বাহী অফিসার, ভাইস চেয়ারম্যানদ্বয় এবং সমাজসেবা অফিসার মিলে মাঠ পর্যায়ে যাচাই বাছাই করে ঘোষনা দিয়ে এসেছিন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































