করোনাভাইরাস: রাজবাড়ী শহরে ৬ জনসহ জেলায় নতুন আক্রান্ত ১২!-
- Update Time : ০৭:৪৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০
- / ৬০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে নতুন করে আরো ১২ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে রাজবাড়ী জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫২ জনে। আজ বৃহস্পতিবার বিকালে আসা ১২ ও ১৩ জুন পাঠানো ৮৭টি স্যাম্পলের মধ্যে ১২ জনের পজেটিভ রিপোর্ট আসে।
আক্রান্তদের মধ্যে রয়েছে, রাজবাড়ী সদর উপজেলার ৭ জন (সজ্জনকান্দার ৪ জন, কাজীকান্দার ১ জন বেড়াডাঙ্গার ১ জন খানখানাপুরের ১ জন), কালুখালী উপজেলায় ২ জন (কালিকাপুর এবং বোয়ালিয়া), গোয়ালন্দ উপজেলায় ২ জন (ফেলু মোল্লার পাড়া এবং হাউলিকেউটিল) এবং পাংশা উপজেলায় ১জন (মাগুরাডাংগী)।
রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম জানান, এ পর্যন্ত রাজবাড়ীীতে মোট করোনা সনাক্ত হয়েছে ১৫২ জনের। তাদের মধ্যে ৫৬ জন সুস্থ হয়েছেন এবং মারা গেছেন ২ জন।
তিনি আরো জানান, করোনা মহামারী নির্দিষ্ট কতদিন পর্যন্ত থাকবে আমরা কেউই অনুমান করতে পারছিনা। সন্দেহজনক উপসর্গ থাকলে সামাজিক ভীতি দূর করে নিজ নিজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা প্রদান করুন। সীমিত জনবল দিয়ে পুরো রাজবাড়ী জেলার বিশাল জনগোষ্ঠীর নমুনা সংগ্রহ করা সম্ভব নয়। এক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা একান্ত কাম্য করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































