রাজবাড়ী শহরে অনুমোদন ছাড়াই আবাসিক ভবনে ক্লিনিক উদ্বোধনের উদ্যোগ
- Update Time : ০৬:৩৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
- / ১০০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
দশ তলা আবাসিক ভবনের ৫০টি পরিবারের স্বাস্থ্য ঝুকির বিষয়টি উপেক্ষা করে এবং কোনরুপ অনুমোদন না নিয়ে জেলা শহরের বড়পুল এলাকার রাবেয়া টাওয়ারের প্রথম ও দ্বিতীয় তলায় “রাজবাড়ী সেন্ট্রাল হাসপাতাল” নামক একটি ক্লিনিকের উদ্বোধনের উদ্যোগ নেয়া হয়েছে। শুক্রবার সকালে আনুষ্ঠানিক ভাবে ওই ক্লিনিকটির উদ্বোধন করা হবে বলে কথিত ওই ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ও রাজবাড়ীর বিশিষ্ঠ বালু ব্যবসায়ী দীপক কুন্ডু জানিয়েছেন।
এদিকে, রাজবাড়ী বেসরকারী ক্লিনিক, ডাইগোনষ্টিক ও ডেন্টাল মালিক সমিতির সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত এবং সাধারণ সম্পাদক নুরুল হক বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। ওই অভিযোগে বলা হয়েছে, রাজবাড়ী জেলা শহরের বড়পুল এলাকার রাবেয়া টাওয়ারটি ১০তলা বিশিষ্ঠ একটি আবাসিক ভবন। ওই ভবনে ৫০টি পরিবার বসবাস করে। অথচ সরকারী বিধি উপেক্ষা করে ওই ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় সাইনবোর্ড টানিয়ে কোন রুপ অনুমোদন এবং রেজিষ্টেশন না নিয়ে জেলার জনপ্রতিনিধি এবং সরকারী কর্মকর্তাদের নাম ভাংগিয়ে উদ্বোধন করার ঘোষনা দেয়া হয়েছে। যা কি না ওই ভবনসহ আসপাশের আবাসিক এলাকার বাসিন্দাদের স্বাস্থ্য ঝুকির বিষয়টি বিবেচনা করে ওই ক্লিনিকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন করা হয়েছে।
কোন রুপ অনুমোদন এবং রেজিষ্টেশন না থাকার বিষয়টি নিশ্চিত করে জানিয়ে ওই ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ও রাজবাড়ীর বিশিষ্ঠ বালু ব্যবসায়ী দীপক কুন্ডু বলেন, কোন ক্লিনিকই সরকারী হাসপাতালের এক কিলো মিটারের মধ্যে এবং আবাসিক এলাকা ও ভবনে স্থাপন করার সুযোগ নেই। এরপরও অনুমোদন পাবার জন্য আমরা আবেদন করেছি। অনুমোদন না পেলে ক্লিনিক চালু করা সম্ভব হবে না। তাহলে সাইনবোর্ড টানিয়ে এবং ক্লিনিক উদ্বোধনের পত্র কেন বিলি করার ঘোষনা দেয়া হয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এই ভবনে প্রাথমিক ভাবে ৭/৮ জন চিকিৎসক দিয়ে আগত রোগীদের ব্যবস্থাপত্র প্রদান করবো। ক্লিনিক নয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়





































































































