রাজবাড়ী বাজারের মায়া জুয়েলার্সের মালিক গঙ্গারাম কর্মকার আর নেই
- Update Time : ০৫:৫৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
- / ৪৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা শহরের অতি পরিচিত মূখ, মজিব বিল্ডিং-এর “মায়া জুয়েলার্স” -এর মালিক, শ্রেষ্ঠ করদাতা এবং হরিতলা মন্দির কমিটির সাবেক সভাপতি গঙ্গারাম কর্মকার (৮৫) না ফেরার দেশে চলে গেছেন। গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে রাজধানী ঢাকার এসআইবিএল হাসপাতালে চিকিৎসাধিন অবস্থা শেষ নিঃশ্বাস তিনি ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, ৩ মেয়ে ও ৩ ছেলে সন্তানসহ অসংখ্য আতœীয়-স্বজন, শুভাকাংখি রেখে গেছেন।
গঙ্গারাম কর্মকারের মেয়ে ও বিশিষ্ঠ রবিদ্রসংগীত শিল্পী ছায়া কর্মকার জানিয়েছেন, বেশ কিছু দিন ধরেই তার বাবা রাজধানী ঢাকার এসআইবিএল হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন। রাতেই মরদেহ রাজবাড়ী শহরের বড়পুল এলাকার বাসভবনে নিয়ে আসা হয় এবং মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর পৌর শ্বাশানে মরদেহের সৎকার করা হয়।
এদিকে, গঙ্গারাম কর্মকারের মুত্যুতে জেলা পুজা উৎযাপন পরিষদ, জেলা শিল্পকলা একাডেমিসহ নানা প্রতিষ্ঠান ও ব্যক্তি গভীর শোক প্রকাশ করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়








































































































