রাজবাড়ী পৌরসভার সকল ওয়ার্ডে ৭ থেকে ৯ আগষ্ট পর্যন্ত দেয়া হবে করোনা ভ্যাকসিন –
- Update Time : ০৫:২৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১
- / ৫৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
কোভিড -১৯ ভ্যাকসিন আগামী ৭ আগষ্ট থেকে ৯ আগষ্ট সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত রাজবাড়ী পৌরসভার ৯টি ওয়ার্ডে প্রদান করার উদ্যোগ নেয়া হয়েছে। ওই টিকা প্রদানের লক্ষ রাজবাড়ী পৌর মেয়রের সম্মেলন কক্ষে বুধবার দুপুরে টিকাদানকারীদের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু। তিনি তার বক্তৃতায় প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনারা সকলেই করোনাযোদ্ধা। আপনারা সুন্দর ও ভালো মানসিকতা নিয়ে মানুষের টিকা প্রদান করবেন এটাই আমার অনুরোধ।
রাজবাড়ী পৌরসভার কোভিড-১৯ ভ্যাকসিন টিকাদান কেন্দ্র গুলিঃ নিন্মে দেওয়া হলো।
১/ ওয়ার্ড নং-০১ কাজী হেদায়েত হোসেন উচ্চ বিদ্যালয়।
২/ওয়ার্ড নং-০২ আল্লা নেওয়াজ খায়রু উচ্চ বিদ্যালয়।
৩/ ওয়ার্ড নং ০৩ বিনোদপুর পৌর প্রাথমিক বিদ্যালয়।
৪/ওয়ার্ড নং ০৪ বেড়াডাঙ্গা-০১ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৫/ ওয়ার্ড নং ০৫ নুরজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৬/ ওয়ার্ড নং-০৬ শহিদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৭/ ওয়ার্ড-০৭ ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৮/ ওয়ার্ড নং-০৮ বাজার পাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৯/ ওয়ার্ড নং-০৯ আর এসকে ইনস্টিটিউশন স্কুল (আর এস কে স্কুল)।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































