রাজবাড়ী পুলিশ লাইনে স্কুল ভিত্তিক দাবা প্রতিযোগিতা’র উদ্বোধন
- Update Time : ১১:৩৩:০৮ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২
- / ৫৩ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলাদেশের ৬৪ জেলার স্কুল ভিত্তিক দাবা প্রতিযোগিতা Marks Active Chess Champsএর শুভ উদ্বোধন উপলক্ষে সারাদেশের মতো সোমবার সকালে রাজবাড়ীর পুলিশ লাইন্সের ড্রিল শেডে ভার্চুয়ালি জুম কনফারেন্সের মাধ্যমে সংয্ক্তু হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।
ওই অনুষ্ঠানের মূল প্রান্তে ঢাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় সচিব মেজবাহ উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক এবং এশিয়ান দাবা ফেডারেশন ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সম্মানিত সভাপতি ড. বেনজির আহমেদ, বিপিএম (বার)।
এ সময় রাজবাড়ী জেলা পুলিশ লাইন্স প্রান্তে আরো উপস্থিত ছিলেন, অতিঃ পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহনেওয়াজ রাজু বিপিএম, পিপিএম, জেলা বিশেষ শাখার অফিসার ইনচার্জ সহ জেলা পুলিশের অন্যান্য অফিসারবৃন্দ, জেলার জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন স্কুলের দাবা প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী খুদে দাবারুবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































