রাজবাড়ী পাঁচুরিয়ায় আ:লীগের উঠান বৈঠক ও নির্বাচনী প্রচারনা –
- Update Time : ১০:২০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ ডিসেম্বর ২০১৮
- / ৫৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজবাড়ীতে প্রচার, প্রচারনা, উঠান বৈঠকে ও নৌকার পক্ষে ভোট চেয়ে ব্যাস্ত সময় পার করছে রাজবাড়ী-১ আসনের আওয়ামীলীগের প্রার্থী কাজী কেরামত আলী এমপি। প্রতিদিনই কুয়াশা ভেজা সকাল থেকে মধ্যে রাত পর্যন্ত আওয়ামীলীগ মনোনিত প্রার্থী ও তার সমর্থকরা রাজবাড়ী-১ ও ২ সংসদীয় আসনের বিভিন্ন এলাকায় স্ব-স্ব প্রার্থীর পক্ষে গনসংযোগ,পথসভা ও উঠান বৈঠক করছেন ।
আজ শুক্রবার সকাল সাড়ে ১১ টায় রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের ব্রাম্মনদিয়া সাড়েং বাড়ি বাজার সংলগ্ন হানিফ গাজীর বাড়িতে উঠান বৈঠক করেছেন রাজবাড়ী-১ আসনের প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী কেরামত আলী। এছাড়াও নির্বাচনে নৌকার পক্ষে সভা করেছেন দাদশী ও বরাট ইউনিয়নে।
এ সময় তিনি এ সরকারের সময়ে ব্যাপক উন্নয়নের কথা বলে নৌকায় ভোট চান এবং আগামীতে তারা ক্ষমতায় আসলে গ্রামকে শহরের মত উন্নয়নে নিয়ে যাবেন। তিনি বলেন, তার প্রতিদ্বন্দী প্রার্থী অভিযোগ করছে, তাদের মাঠে নামতে দেওয়া হচ্ছেনা, এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তারা নিজেরাই নির্বাচন থেকে দুরে সরে গেছে, তাদের মাঠে কোন গণসংযোগ করার মত মানুষও নেই। প্রচার-প্রচারনায় ও পোস্টার টানাতে তাদের কোন বাঁধা নেই এবং তাদের কোন ধরনের পুলিশি হয়রানি করা হচ্ছেনা বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত বক্তব্য রাখেন, পাঁচুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মোঃ নুরুল ইসলাম, খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোঃ সিরাজুর ইসলাম বিশ্বাস, জয়নুল আবেদীন প্রমূখ।
উল্লেখ্য, রাজবাড়ী-১ আসনে আওয়ামীলীগ, বিএনপি ও ইসলামী আন্দোলনের মোট ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। এছাড়া রাজবাড়ী-২ আসনেও আওয়ামীলীগ প্রার্থী ও তার সমর্থকরা গনসংযোগ ও পথসভা করে চলেছেন। রাজবাড়ী-২ আসনে আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলনসহ মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































