রাজবাড়ী পদ্মা নদীতে পাওয়া গেল বামোশ (বাউশ) মাছ –
- Update Time : ০৭:৪৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
- / ৬৬ Time View
শফিকুল ইসলাম শামীম, রাজবাড়ী বার্তা ডট কম :
বামোশ (বাউশ) মাছ। বামোশ (বাউশ) মাছ মিষ্টি পানিতে থাকে। তবে স্থানীয় মানুষের কাছে বামোশ মাছ নামে পরিচিত। বামোশ নামে পরিচিত এই মাছ এখন প্রায় বিলপ্ত হয়ে যাচ্ছে। এই যুগের ছেলে-মেয়েরা অনেকে বামোশ (বাউশ) মাছের নাম শুনেনি। কি করে শুনবেন। চোখে দেখেনি কখনও। বাজার-ঘাটে দেখাও মেলে না। সুতরাং নতুন প্রজম্ম এই মাছের নাম জানে না। বইতে পড়েছে। এমনি এক মাছ দেখা মেলে দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় অবস্থিত মাছ ব্যবসায়ী শাজাহানের আড়ৎতে।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান, বামোশ (বাউশ) মাছ মিষ্টি পানিতে অবস্থান করে। এই মাছ গুলো গোপালগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও সিলেট অঞ্চলে পাওয়া যায়। পদ্মা নদী যখন উত্তাল থাকে তখন মাঝে মধ্যে এই মাছগুলো ১/২টা দেখা মেলে। তিনি আরও জানান, দেশে ৭৫৯ প্রজাতি মাছ রয়েছে। এর মধ্যে সমুদ্ররে পাওয়া যায় ৪৭৫ প্রকার, মিষ্টি পানিতে ২৬০ প্রজাতি এবং ফ্রেস পানিতে ২৪ প্রকার চেংরি মাছ পাওয়া যায়। তিনি জানান, এই বাউশ মাছ খুব শক্তিশালী। আকারে ৮/১০ কেজি ওজনে হয়ে থাকে। দামও অনেক।
মঙ্গলবার দুপুরে রাজবাড়ী জেলার দৌলতদিয়া এলাকায় পদ্মা নদীতে মৌসুমি জেলে বাচ্চু “চায়না” দোয়ারীতে সাড়ে তিন কেজি ওজনের বামোশ (বাউশ) মাছ শিকার করে। মাছ শিকারী বাচ্চু বিকেলে দৌলতদিয়া বাজারে নিয়ে আসলে মাছ ব্যবসায়ী শাজাহান ১১ শত টাকা কেজি দরে ক্রয় করে। সেই হিসেবে ৩৮৫০টাকা মূল্যে মাছটি ক্রয় করা হয়।
মাছ ব্যবসায়ী শাজাহান বলেন, এই মাছের নাম শুনেছি তবে কখনও দেখা হয়নি। যে কারণে বাজারে বামোশ (বাউশ) মাছ দেখা পেয়ে লোভ সামলাতে পারিনি। মাছটি ১১শত টাকা কেজি দরে কিনেছি বাড়ীতে নিয়ে যাওয়ার জন্য।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































