রাজবাড়ী থানার অভিযানে ৫৮ টি মোবাইল ফোনসহ দুই চোর গ্রেপ্তার –
- Update Time : ০৮:৩৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০
- / ৭৭ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর একটি দোকান থেকে চুরি করা ৫৮টি মোবাইল ফোন, ৩৪ টি ব্যাটারী ও ১টি ল্যাপটপ উদ্ধার করার পাশাপাশি চুরি করার নানা রকম সরঞ্জামসহ আজ মঙ্গলবার ভোর রাতে দুই জন চোর গ্রেপ্তার পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোরেরা বলেছে, তারা চুরির পূর্বে নিজেদের ঘরের টিন খুলে একাধিকবার প্যাকটিস করেছে। ফলে ওই দোকানে চুরি করতে তাদের তেমন কোন সমস্যা হয়নি।
গ্রেপ্তারকৃতরা হলো, সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ঘোড়পালান গ্রামের মমিন খন্দকারের ছেলে ওয়াজেদ খন্দকার (১৬) ও একই গ্রামের নুরুল ইসলাম শেখের ছেলে সাগর শেখ (১৭)।
রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, গত ১৪ ডিসেম্বর রাতের কোন এক সময় টিনের চালের স্কু খুলে সংঘবদ্ধ চোরেরা রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের বারেক মার্কেটে থাকা “সাদ্দাম ইলেক্ট্রনিক এন্ড টেলিকম” দোকানে প্রবেশ করে নিবিঘেœ চম্পট দেয়। চোরেররা সে সময় নগদ ২২ হাজার টাকা ১৭৮ টি মোবাইল ফোন, ১টি ল্যাপটপ, ১৫০টি মোবাইলের ব্যাকপার্ট, ৪০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনের ব্যাটারীসহ প্রায় সাড়ে ৪ লাখ টাকা মূল্যের মালামাল নিয়ে যায়। ওই ঘটনার পর দোকানী বিষয়টি রাজবাড়ী থানা পুলিশকে অবহিত করে। এর পর থানা পুলিশের সদস্যরা খোয়া যাওয়া মোবাইল ফোনের আইএমএফ নম্বরের মাধ্যমে উদ্ধার অভিযান পরিচালনা করেন। যার আলোকে তারা গত সোমবার রাতে সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ঘোড়পালান গ্রাম থেকে ওয়াজেদ খন্দকার ও সাগর শেখকে গ্রেপ্তার এবং তাদের নিজ নিজ বাড়ী থেকে চুরি করা ৫৮টি মোবাইল ফোন, ৩৪ টি ব্যাটারী ও ১টি ল্যাপটপ উদ্ধার করার পাশাপাশি চুরি করার নানা রকম সরঞ্জাম তারা জব্দ করেন। এ ঘটনায় আজ দুপুরে দোকান মালিক ও সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের বার্থ গ্রামের চাঁদ মিয়ার ছেলে সাব্বির শেখ বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































