রাজবাড়ী থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬ –
- Update Time : ১০:০৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১
- / ৩৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী থানা পুলিশের অভিযানে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, আজ বৃহস্পতিবার রাজবাড়ী থানার অফিসার ও ফোর্স থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মটর সাইকেল সহ লুৎফর মোল্লা (৩৮) পিতা- মৃত ছাদেক আলী মোল্লা সাং-ধুলদি রাজাপুর থানা – কোতয়ালী জেলা- ফরিদপুর কে গ্রেফতার করে। তার সাথে থাকা সহযোগী আসামী মোজা গাছি পালিয়ে যায়। এ সংক্রান্তে রাজবাড়ী থানার মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের রুজু করা হয়।
এছাড়াও অভিয়ানে ২। সিআর মামলা নং-০৭/২১ এর আসামী মোঃ সোহাগ শেখ, পিতা-মোঃ ছব্দার শেখ, সিআর মামলা নং-০৭/২১ এর আসামী মোঃ সিড়ু মিজি, পিতা-মৃত ছলেমান মিজি, ননজিআর মামলা নং-১০/২০ এর আসামী মোঃ কামরুজ্জামান, পিতা-মৃত মোহাম্মদ আলী মুন্সী, সর্ব সাং-বাগমারা, জিআর মামলা নং-৫৯৪/১৮ এর আসামী আঃ খালেক মন্ডল, পিতা-মৃত হোসেন আলী মন্ডল, সাং!-আলাদিপুর, সিআর মামলা নং-৪১৮/২০ এর আসামী মোসাঃ ববিতা বেগম, স্বামী-মোঃ আক্কাছ মিয়া, সাং-মাটিপাড়া, সর্ব থানা ও জেলা রাজবাড়ীদের কে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































