রাজবাড়ী থানা পুলিশের অভিযান : ৪ চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৬
- Update Time : ০৭:৩২:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
- / ১১০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী থানা পুলিশের অভিযানে ৪ টি চোরাই মোটরসাইকেলসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বুধবার বিকালে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো, জেলা সদরের পাকুরিকান্দা গ্রামের মোঃ আলম খাঁ’র ছেলে মোঃ আব্দুর রহিম (১৯), একই গ্রামের মোঃ শহিদ মোল্লার ছেলে মোঃ রায়হান মোল্লা (১৯), মোঃ ইয়াকুব খানের ছেলে মোঃ মিঠু (৪০), শাজাহান মোল্লার ছেলে মোঃ মাসুদ মোল্লা (২৩), রামচন্দ্রপুর গ্রামের মৃত আহম্মেদ আলী মোল্লার ছেলে মোঃ চুন্নু মোল্লা (৪২) এবং চর বারকিপাড়া গ্রামের রহমান শেখের ছেলে রাব্বি শেখ (২৩)।
রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ সাহাদাত হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার একটি চোরাই মোটর সাইকেলসহ প্রথমে মোঃ আব্দুর রহিমকে থানা পুলিশের সদস্যরা গ্রেপ্তার করে। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে অন্যান্যদের গ্রেপ্তার এবং তাদের কাছ থেকে আরো ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ চক্রের সাথে আরো বেশ কয়েক জন জড়িত আছে। পুলিশ তাদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছে।
এ অভিযানে থানার এসআই মোঃ আব্দুল কাদের, এসআই মোঃ বোরহান, এসআই আবুল হোসেন, এসআই রিফাদ হোসেনসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অংশ গ্রহণ করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































