রাজবাড়ী ডিসি অফিসের কর্মচারীদের পূর্ণদিবস কর্মবিরতির শুরু –
- Update Time : ০৫:০৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
- / ৫২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
২০২১ সালের ২৪ জানুয়ারী মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত এবং জনপ্রশাসন মন্ত্রণালয় হতে প্রস্তাবিত পদ-পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণে অর্থ মন্ত্রণালয়ের সম্মতির দাবীতে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারীরা মঙ্গলবার সকাল থেকে পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচী পালন শুরু করেছে।
কেন্দ্রীয় ভাবে ওই কর্মসূচীর ডাক দিয়েছে বাংলাদেশ বিভাগীয় কমিশনারের কর্মচারী সমিতি এবং বাংলাদেশ কালেক্টরেট কর্মচারী সমিতি।
রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচীতে বক্তৃতা করেন, বাংলাদেশ কালেক্টরেট কর্মচারী সমিতি রাজবাড়ী জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম, সহ-সভাপতি গোলাম পাঞ্জাতন ও সুশান্ত সিকদার, সাধারণ সম্পাদক আমিন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বাসুদেব সরকার, মহিলা বিষয়ক আফরোজা চৌধুরী, নিজাম উদ্দিন, খালেদা ফেরদৌস, হাবিবুর রহমানসহ অন্যান্যরা।
কর্মসূচী পালনকারীরা জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলে এই পূর্ণদিবস কর্মবিরতি। আগামী ২৪ মার্চ পর্যন্ত ১৬ দিন এ কর্মসূচী অনুরুপ ভাবে পালন করা হবে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































