রাজবাড়ী জেলা সচেতন নাগরিক কমিটির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত –
- Update Time : ১০:৩৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩০ মে ২০১৮
- / ৪৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
সচেতন নাগরিক কমিটি (সনাক) রাজবাড়ী শাখার দুর্নীতিবিরোধী বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম প্রচারের প্রতিশ্রুতি দিলেন রাজবাড়ীতে কর্মরত গণমাধ্যম কর্মীরা।
আজ বুধবার বিকালে জেলা সনাক কার্যালয়ে সনাক সভাপতি প্রফেসর শংকর চন্দ্র সিনহা এর সভাপতিত্বে আয়োজিত দুর্নীতিবিরোধী সমাজিক আন্দোলনে স্থানীয় পর্যায়ে সাংবাদিকদের ভূমিকা র্শীর্ষক মতবিনিময় সভায় এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা। সনাক সভাপতি প্রফেসর শংকর চন্দ্র সিনহা বলেন, টিআইবি কেন্দ্রিয় পর্যায়ে যেমন বিভিন্ন গবেষণা ও অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা করে আসছে তেমনি স্থানীয় পর্যায়ে বিভিন্ন গবেষণার পাশাপাশি দুর্নীতিবিরোধী গণ সচেতনতা তৈরী ও গুরুত্বপূর্ণ সেবাদানকারী প্রতিষ্ঠানে সেবার মান বৃদ্ধি সেবা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন জনসচেতনামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ফলে সেবা খাতে ইতিবাচক পরিবর্তনও এসেছে।
মতবিনিময় সভায় সনাক এর কার্যপত্র উপস্থাপন করেন সনাক সহ-সভাপতি প্রফেসর মোঃ নুরুজ্জামান। তিনি বলেন, টিআইবি’র অনপ্রেরণায় স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলনে নাগরিক সম্পৃক্ততা নিশ্চিত করার লক্ষ্যে স্বেচ্ছাসেবী নাগরিকদের নিয়ে ২০০৬ সালে ২৪ জুলাই গঠিত হয় সচেতন নাগরিক কমিটি(সনাক)। সেবাদানকানকারী প্রতিষ্ঠানের সেবার মান বৃদ্ধি সেবা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষে বর্তমানে দেশের ৪৫টি এলাকায় সনাক কার্যক্রম পরিচালিত হচ্ছে। রাজবাড়ীতে সনাক কার্যক্রমের সাফল্য উপস্থাপন করেন টিআইবি’র রাজবাড়ীর এরিয়া ম্যানেজার মো: আবু তাহের। তিনি সনাক এর কার্যক্রের ফলে রাজবাড়ীতে শিক্ষা (কামালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাণীবহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়), স্বাস্থ্য (আধুনিকৃত সদর হাসপাতাল, রাজবাড়ী এবং মা ও শিশু কল্যণ কেন্দ্র, রাজবাড়ী) ও স্থানীয় সরকার (আলীপুর ইউনিয়ন পরিষদ) খাতে যে ইতিবাচক পরিবর্তন হয়েছে তা উল্লেখ করেন। পরে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি এ্যাড. খান মো: জহিরুল হক, রাজবাড়ী জেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ সানাউল্লাহ, প্রথম আলো জেলা প্রতিনিধি এজাজ আহম্মেদ প্রমুখ। সভায় আরও বক্তব্য রাখেন সনাক সহ –সভাপতি এ্যাড. নাজমা সুলতানা।
রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি এ্যাড. খান মো: জহিরুল হক বলেন, সনাক এর দুর্নীতিবিরোধী অ্যাডভোকেসি কার্যক্রমের সাথে আমরাও নিবিরভাবে জড়িত রয়েছি। টিআইবি’র উদ্দেশ্য মহৎ। তিনি স্থানীয় পর্যায়ে সংবাদিকদের কাজের স্বীকৃতি হিসাবে পুরস্কার প্রদানের আহবান জানান। জেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ সানাউল্লাহ স্থানীয় পর্যায়ে সনাকের দুর্নীতিবিরোধী কার্যক্রমের প্রতি পূর্ণ সমর্থন জানান এবং কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় দা ডেইলি ওবজারভার এর প্রতিনিধি মো: মোশারফ হোসেন, আরটিভি’র জেলা প্রতিনিধি এম. এনিরুজ্জামান, এটিএন বাংলার লিটন চক্রবর্তী, ইটিভি’র প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, সমকাল ও দেশ টিভির প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন, এসএ টিভির প্রতিনিধি মো: সাজিদ হোসেন, চ্যানেল টেয়েন্টিফোর টিভির প্রতিনিধি সুমন বিশ^াস, নিউজ টুয়েন্টিফোর এর প্রতিনিধি শফিক শামীম, মাছরাঙ্গা টিভির ইমরান হোসেন, সময় টিভি ও ভোরের কথা এর প্রতিনিধি করিম ইসহাক, ডিসিবি নিউজ এর জেলা প্রতিনিধি দেবাশীষ বিশ^াস, দৈনিক যুগান্তর-এর জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, দৈনিক বর্তমান সময় -এর গোলাম মোস্তফা, ৭১ অনলাইন টিভি’র প্রতিনিধি রবিউল ইসলামসহ অন্যান্য সাংবাদিক সনাক সদস্য ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্য উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































